নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ৯ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের নবম পর্ব শেয়ার করে নেবো। এরপর তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরতে লাগে।ছেলেটার নাম ছিল অয়ন। না, এটা সম্ভব না।এইভাবে সে নিজের মনকে বললো। কিন্তু ভয়টা ধীরে ধীরে তার ভেতরে জায়গা করে নিচ্ছে। অয়ন তখন কাঁপা গলায় জিজ্ঞেস করলো- কাকা, আপনি ঠিক বলছেন তো? মানে নামটা ভুলও তো হতে পারে? হরিদাস কাকা ধীরে মাথা নাড়ল আর বললো- না রে, আমি নিজের চোখে দেখেছি সবকিছু। তখন তুই খুব ছোট ছিলি, হয়তো তোর মনে নেই। কিন্তু আমি তো কখনো...এরপর কথা শেষ করতে পারলো না অয়ন। শুনে তার গলা শুকিয়ে গেছে। বৃদ্ধ আবার বলল- ওই ঘটনার পর থেকেই এই ঘাটটা বদলে গেছে, সন্ধ্যার পর কেউ এখানে আসে না। যারা এসেছে, তারা আর আগের মতো থাকে না।
অয়নের বুকের ভেতর তখন একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়লো। বৃদ্ধ একটু কাছে এসে ফিসফিস করে বলল- ওরা বলে নদীটা কাউকে ভুলে না। অয়ন বললো- কি বলছ এসব! যারা এখানে কিছু রেখে যায়, অথবা কিছু নিয়ে যায়, নদী তাদের ফিরিয়ে আনে। অয়ন আর কিছু বলতে পারলো না, সে শুধু নদীর দিকে তাকিয়ে রইলো। তার মনে হচ্ছিল- নদীর জলের ভেতর কিছু একটা নড়ছে অর্থাৎ কেউ যেনো তাকিয়ে আছে তার দিকে। সেদিন দুপুরের পর থেকেই অয়ন অদ্ভুত একটা অনুভূতি পেতে লাগলো। সে যেখানে যায়, যাই করে, তার মনে হতে লাগে- কেউ তাকে ডাকছে। একটা মৃদু, দূরের কণ্ঠ- ফিরে আয়।....