জেনারেল রাইটিং - আমাদের ভয়ংকর অলসতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের ভয়ংকর অলসতা।


mzaya_blan-boy-9087310_1280.png

Image by Mazaya Bulan from Pixabay

আমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। আমার শৈশব এবং কৈশোর আমি গ্রামের বাড়িতে কাটিয়েছি। একটা সময় আমাদের এই অঞ্চলের মানুষের প্রধান পেশা ছিল কৃষি কাজ করা। ক্ষেত্র বিশেষ বেশ কয়েকজন ব্যবসায়ী ছিল। তাছাড়া নানা রকম শাসকের আমলে কিছু মানুষ সরকারি দপ্তরের কাজ করার সুযোগ পেয়েছে। তবে সংখ্যাটা খুবই নগণ্য। যার কারণে আমাদের ওই অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষিকাজয় ধরে নেওয়া যায়।

কিন্তু বর্তমানে সেই চিত্র বদলে গেছে। যখন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিক নেওয়া শুরু হলো, আমাদের ওই অঞ্চলের মানুষ গণহারে মধ্যপ্রাচ্যে যাওয়া শুরু করল। এটা অবশ্যই ভালো কথা। এতে করে ব্যক্তিগত জীবন উন্নয়নের পাশাপাশি স্থানীয় এবং দেশেরও প্রচুর পরিমাণে উন্নয়ন হচ্ছে। আমাদের দেশে আসা রেমিটেন্সের সিংহ বাঘ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই।

কিন্তু সমস্যাটা হল যারা প্রবাসে থাকে তাদের এই দেশে অবস্থান করা পরিবার-পরিজনদের নিয়ে। কোন পরিবারের একজন যদি প্রবাসী হয়, তাহলে সেই পরিবারের বাকি সদস্যরা নিজেরা বেকার হয়ে পড়ে। আমাদের দেশের জীবন মানের খরচ এখনো বহু দেশের তুলনায় খুবই কম। এতে করে ওই সব দেশে থাকা লোকেরা যে পরিমাণ অর্থ ইনকাম করে এবং দেশে পাঠায় এতে করে তার পরিবার পরিজন বেশ স্বতঃস্ফূর্তভাবেই জীবন যাপন করতে পারে। আর যখনই তাদের জীবনে এমন স্বতঃস্ফূর্ততা আসে তখন তারা নিজেরা কাজ করা ছেড়ে দেয়।

এর বিরূপ প্রভাব পড়ে আমাদের দেশের সামগ্রিক অর্থনীতিতে। কারণ দেশের একটা বিশেষ অংশ নিজেরা কর্ম থেকে দূরে থাকে। যা আদতে বিশাল ক্ষেত্রে আমাদের দেশের উৎপাদন ক্ষমতাকে হ্রাস করছে।

প্রবাসে থাকা ব্যক্তিদের আমি দোষ দিচ্ছি না। দোষ হচ্ছে সেই সব লোকদের যারা প্রবাস থেকে আসা টাকায় আয়েশ করে কিন্তু নিজে কিছু করে না। আমাদের উচিত এই ভয়ংকর অলসতা থেকে বের হয়ে সবারই কিছু না কিছু করার চেষ্টা করা। এতে করে নিজে যেমন এগিয়ে যেতে পারবো, দেশ হিসেবেও আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63723.62
ETH 1680.06
USDT 1.00
SBD 0.42