রাস্তার ধারে আখের রসের স্বাদ

20260127_121940.jpg

ভ্রমণ মানেই শুধু নতুন জায়গা দেখা নয়, বরং সেই জায়গার ছোট ছোট অভিজ্ঞতা গুলোই আমাদের মনে সবচেয়ে বেশি জায়গা করে নেয়। এমনই পুরুলিয়া ঘুরতে গিয়ে অভিজ্ঞতা হয়েছিল- রাস্তার ধারে দাঁড়িয়ে ঠান্ডা আখের রস খাওয়া। বামনি ফলসের সৌন্দর্য যেন চোখে লেগে থাকার মতো। পাহাড়ি পরিবেশ, সবুজে ঘেরা পথ আর নির্জনতার মাঝে হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্তি চলে এসেছিল, তখনই চোখে পড়েছিলো রাস্তার ধারে ছোট্ট একটি আখের রসের স্টল। রঙিন ছাতার নিচে বসানো সেই দোকান যেন পথিকদের জন্য এক স্বস্তির ঠিকানা ছিল। স্টলের সামনে গিয়ে দেখি তাজা আখ সুন্দরভাবে সাজানো রয়েছে।

পাশে একটি ছোট মেশিন, যার মাধ্যমে মুহূর্তের মধ্যেই আখ চিপে বের করা হচ্ছে রস। আখের সেই মিষ্টি সুগন্ধ আর তাজা রসের স্বাদ যেনো এক কথায় অসাধারণ ছিল! এক গ্লাস ঠান্ডা আখের রস হাতে নিয়ে যখন চুমুক দিলাম, তখন মনে হলো সমস্ত ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। প্রাকৃতিক এই পানীয় শরীরকে যেমন ঠান্ডা রাখে, তেমনি শক্তিও জোগায়। এই ধরনের রাস্তার পাশের দোকানগুলোর মধ্যে একটা আলাদা মাধুর্য থাকে। কোনো আড়ম্বর নেই, নেই কোনো বিলাসিতা, তবুও এখানকার স্বাদ আর আন্তরিকতা শহরের বড় বড় দোকানকেও হার মানায়। ভ্রমণের আসল আনন্দ লুকিয়ে থাকে এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোর মধ্যেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64730.52
ETH 1857.96
USDT 1.00
SBD 0.38