আপার ড্যামের সৌন্দর্য

20260127_103620.jpg

পুরুলিয়ার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে লাল মাটির পথ, পাহাড়ি বাঁক আর অসীম সবুজের বিস্তার। এইসবের দৃশ্য এতটাই সুন্দর যে, ভাষায় প্রকাশ করা যায় না। ড্যামের একেবারে উপরের অংশে দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকালাম, তখন চোখের সামনে যেন এক বিশাল সবুজ সমুদ্র। সারি সারি গাছ, পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে। হালকা কুয়াশার আবরণে দূরের পাহাড়গুলো আরও রহস্যময় লাগছিল। জঙ্গলের মাঝে মাঝে কিছু গাছের পাতা হলুদ-কমলা হয়ে উঠেছে, যা পুরো দৃশ্যটাকে আরও জীবন্ত করে তুলেছে। ড্যামের উপরের অংশে বিশাল বড় বড় পাথর বিছানো।

সেই পাথরের উপর দাঁড়িয়ে যখন চারপাশে তাকাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যেন আমি প্রকৃতির মাঝখানে নিজেকে হারিয়ে ফেলেছি। পাথরের রুক্ষতা আর প্রকৃতির কোমলতার এই মিশ্রণ একটা অদ্ভুত শান্তি এনে দেয়। এই জায়গাটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। চারপাশের নিস্তব্ধতা, হালকা বাতাস- সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। ড্যামের একপাশে বিশাল জলরাশি, যেন একটা শান্ত লেক। জলের উপর হালকা ঢেউ, আর তার উপর সূর্যের আলো পড়ে এক অপূর্ব ঝিলিক তৈরি করছিল। এই জায়গাটা আমার মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিলো। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চাইলে এইরকম সৌন্দর্যে ভরা জায়গা খুবই প্রয়োজন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38