রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।এইতো আর মাত্র তিনদিন পর বাচ্চাদের স্কুল বন্ধ হতে যাচ্ছে। ছয় সপ্তাহের মতো স্কুল বন্ধ থাকবে। আর এই সময়ে চেষ্টা করব তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে।গতবার এমন সময় বাংলাদেশে ছিলাম। দেখতে দেখতে চোখের পলকে একটি বছর কেটে গেল।তবে এবার আর বাংলাদেশে যাচ্ছি না, চেষ্টা করব আগামী বছর যেতে।গত বছর তিনটি বিভাগে ঘোরাফেরা করেছি।বেশ ইনজয় করেছিলাম সকলে মিলে। যাই হোক এবার চলে যাচ্ছি আজকের মূল পর্বে। রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে।
চমৎকার একটি আর্ট কালার সহ দেখতে পাচ্ছেন। এই আর্টের কালার করেছে আমার বড় মেয়ে। বাচ্চাদেরকে স্কুলে ভিন্ন ধরনের আর্ট করতে দেওয়া হয়। এছাড়া আর্ট করা শীটও দেওয়া হয় কালার করার জন্য।আর এই শীটটি সে নিজে কালার করেছে। আমার কাছে তো খুবই চমৎকার লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
এটিও বড় মেয়ে ইংরেজি ক্যাপিটাল লেটার বি অংকন করে কালার করেছে।আমার বড় মেয়ে কিন্তু বেশ ভালোই আর্ট করে।
আমার ছোট মেয়ের স্কুলের একটি সাইড।এইতো আর মাত্র দুইদিন পরে তার প্রাইমারি স্কুল লাইফ শেষ হতে যাচ্ছে।
আমার প্রতিবেশীর বাগান থেকে নিয়েছি গাঁদা ফুলের ফটোগ্রাফি। গত বছর আমার বাগানেএ ছিল গাঁদা ফুল। এ বছর আর লাগানো হয়নি।
এটি আমার বাগানের জেরানিয়াম ফুল।
এ বছর আমার বাগানের প্রথম শসা।বেশ কয়েকটি শসা ধরেছে।
লাউ গাছেও মোটামুটি লাউ আসা শুরু করেছে।
আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
সত্যি আপু আপনার বড় মেয়ের আর্টের কালার করার হাত বেশ ভালো।নিজের বাগানের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।আসলে নিজেদের যত্ন করা গাছে ফল,ফুল,সবজি হতে দেখলে অনেক বেশী আনন্দ হয়,এটা আমিও এখন অনুভব করি।শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।