বিশ্বকাপ ফুটবল নিয়ে কবিতা।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে ফুটবল বিশ্বকাপ নিয়ে একটি কবিতা শেয়ার করবো।


jarmoluk-ball-488718_1280.jpg

Image by Michal Jarmoluk from Pixabay

বিশ্বকাপ জ্বর

আবার এলো বিশ্বকাপ,
চার বছর পরে।
মাস খানেক লড়াই শেষে,
কাপ যাবে কার ঘরে?

এই নিয়ে ভাই উত্তেজনা,
উঠেছে একদম তুমুল।
বিশ্ববাসীর মনে ফুটেছে,
বিশ্বকাপের ফুল।

আর্জেন্টিনা বলে তারা সেরা,
কাপ জিতেছে গতবার।
ব্রাজিল বলে, আমি কি তবে?
কাপ জিতেছি পাঁচ বার!

ফ্রান্স বলে ঝেড়ে কাশো,
ফাইনাল খেলেছি টানা দুই।
জার্মান বলে, চার বারের বিজয়ী মোরা।
কোথা থেকে আসছিস তুই?

স্পেন বলে, ২০১০ এর মতো,
এবারো আমরা কাঁপাবো।
ইংল্যান্ড বলে, ১৯৬৬ এর মতো,
আমরাও এবার মাতাবো।

এসব শুনে কোনায় বসে,
মুচকি হাসে পর্তুগাল।
তা দেখে উরুগুয়ে,
স্মৃতিতে কাটায় আজকাল।

বিশ্বকাপ ফুটবল মানেই এক আলাদা উত্তেজনা। একমাসের এই শ্রেষ্ঠত্ব লড়াইয়ে সেরা হবে একটি দল। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কাপ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66289.46
ETH 1795.32
USDT 1.00
SBD 0.42