শাড়ির নকশা ও অঞ্চলভেদে পার্থক্য

ChatGPT Image Feb 7, 2026, 10_43_13 AM.png

Image Created by OpenAI

ভারতীয় সংস্কৃতিতে শাড়ি শুধু একটি পোশাক নয়। এটি একটি ইতিহাস এবং একটি পরিচয়। আর এটি প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলেছে। ভারতের বিভিন্ন অঞ্চলে শাড়ির নকশা, রঙ, বুনন ও কাপড়ে এত বৈচিত্র্য রয়েছে যে প্রতিটি শাড়ি যেন নিজস্ব একটি গল্প বলে। এটি ভারতের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা সৌন্দর্যের সৃষ্টি করেছে। এখানে যেমন বেনারসি শাড়ির কথা যদি বলি, তাহলে এটা ভারতের উত্তর এর দিকে ঐতিহ্য বহন করে থাকে অর্থাৎ এটি এক কথায় বললে উত্তর প্রদেশের দিকে। বেনারসি শাড়ির বিষয়টা আলাদা, নকশাতে একটা রাজকীয় ব্যাপার আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে তান্ত শাড়ির একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এই শাড়ি একটা আলাদা ঐতিহ্য বহন করে চলে। এই শাড়ি দৈনন্দিন ব্যবহারের জন্য বিশেষ ভাবে তৈরী করা হয়।

আমাদের পশ্চিমবঙ্গে আরো একটা শাড়ির ঐতিহ্য রয়েছে অর্থাৎ এটি মুর্শিদাবাদ অঞ্চলের দিকে বিশেষ ভাবে খ্যাত। এই শাড়ির নাম হল- বালুচরি শাড়ি। এই শাড়ির একটা বিশেষত্ব হলো- এটি আঁচলে বোনা পৌরাণিক কাহিনি ও রাজদরবারের দৃশ্য। এছাড়া আমাদের দক্ষিণ ভারতের দিকে, বিশেষ করে তামিলনাড়ুর দিকে কানচিপুরম শাড়ি বিখ্যাত। এইগুলো ওখানকার সংস্কৃতি অনুযায়ী আলাদা ঐতিহ্য বহন করে থাকে। এছাড়া গুজরাট এর পটোলা শাড়ি খুবই বিখ্যাত। ওখানে এই শাড়ির বিশেষ আকর্ষণ হলো জ্যামিতিক নকশা আর এর উজ্জ্বল রং। এইরকম আরো বহু অঞ্চল আছে আর সেখানে এইরকম আলাদা আলাদা নামের শাড়ি ঐতিহ্য বহন করে চলেছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.077
BTC 63761.28
ETH 1775.03
USDT 1.00
SBD 0.47