ছেলের অসুস্থ্যতা।

in আমার বাংলা ব্লগlast month

আমি @rahimakhatun
from Bangladesh

৭ই বৈশাখ১৪৩৩

--------

২২ই এপ্রিল ২০২৬


1000008165.jpg

https://pixabay.com/illustrations/girls-water-cups-colds-masks-4054960/

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আপনাদের সাথে একটি জেনারেল বিষয় লিখবো।

আসলে ছেলেটা অসুস্থ তাই তেমন কিছু করার সময় পাচ্ছি না।পুরো শরীরে হাম উঠেছে।পুরো সময় ওকেই দিতে হয় কিছু খেতে চাচ্ছে না।জোর করে খাওয়ানো হচ্ছে। আসলে সুস্থ্যতা মানুষের অনেক বড় নেয়ামত। যেটা অসুস্থ হলে বোঝা যায়।আমার ছেলেটা বেশ চঞ্চল, সে অসুস্থতার কারণে ঝিমিয়ে গিয়েছে, সাথে চুলকানোর কারনে এলারট্রল খাচ্ছে সারাদিন না খেয়ে ঘুমাতে চায়।কত যুদ্ধ করে ঘুম থেকে উঠানো লাগে, উঠাতে পারলেও উঠে আধঘন্টা ধরে কান্না করবে।যাই হোক বাচ্চা রা অসুস্থ হলে সব জ্বালা মায়ের।ওদের আবার কোন অসুখ হলে দুইটার একসাথে হয়, ছোট অসুস্থ হলে সারাদিন আবার কান্না কাটি।আমি মাঝে মাঝে ভাবি দশবছর আগে কি ছিলাম আর এখন কি।

এখন আমি অসুস্থ হই কিন্তু আমার বাচ্চাকাচ্চা গুলো যেন সুস্থ থাকে।আল্লাহর তায়ালার রিজিকের মধ্যে শেষ্ঠ রিজিক হচ্ছে মানুষের সুস্হ্যতা।সেটা কেবল অসুস্থ মানুষ বোঝে সুস্থ মানুষ বোঝে না।

যাই হোক তাও ছোট মানুষ গুলো খারাপ লাগলে কান্না করতে পারে বড়রা তো পারে না।আমার ছেলের পুরো শরীরে চুলকানি আর জায়গায় লাল লাল হয়ে আছে। কেমনে যে কি করবো।তাছাড়া পানিও খেতে চায় না। জোর করে করে সব কিছু খাওয়ানো লাগছে। আমার অবস্থা বারোটা।চিল্লা চিল্লি করতে করতে।

সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়।বেশ কষ্ঠ পাচ্ছে এই তিনদিন ধরে।আজকে পুরো শরীরে নিমপাতা আর কাঁচা হলুদ দিয়ে দিয়েছি, যদি আল্লাহ একটু কষ্ঠ কমায়।

আসলে সুস্থ্যতা আল্লাহর অশেষ রহমত।আল্ল সবাই কে সুস্থ রাখুক এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের পোস্ট।

/p>

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.074
BTC 64020.07
ETH 1810.85
USDT 1.00
SBD 0.47