রাউন্ড অফ ১৬ র আগে আজকাবান সাথে জুলু'স পিজ্জা
নমস্কার বন্ধুরা,
গতকাল দু-দুটো রাউন্ড অফ ১৬ র খেলা ছিল। ঠিক করেছিলাম মাঝ রাতের প্যারাগুয়ে বনাম ফ্রান্সের খেলা দেখবো। সেই ভাবনা থেকেই রাত নটা বাজতেই খাওয়া-দাওয়া করে বিছানায় শুয়ে পড়েছিলাম, কিন্তু অভ্যেসের তাড়নায় তাড়াতাড়ি শুয়ে পড়লেও ঘুম আসেনি। শুয়ে শুয়ে সময় কেটে যাচ্ছিল তখন মনে হল খেলা এমন সময়ে, বিছানায় পিঠ ঠেকে থাকলে সেই সময়ে কোনোভাবেই ঘুম ভাঙবে না। জেগে থাকা ঠিক মনে করলাম। সময় কাটাতে বই বের পড়লাম, তবে মন কিছুতেই বসছিল না। বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। সময় কাটানোর জন্য ল্যাপটপটাই খুলে বসলাম। ল্যাপটপটা খুলে কোনো সোজা চলে গেলাম হ্যারি পটার। প্রথম ও দ্বিতীয় পর্ব আগেই দেখেছি তাই আজ হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান চালালাম।
সিনেমা দেখতে দেখতে ঘড়িতে রাত সাড়ে বারোটা ছুঁই ছুঁই তখন পেটের ভেতর থেকে গুরগুর শব্দ পেলাম। আসলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব বলে নটা বাজতেই রাতের খাওয়া হয়ে গেছিলো। অসময়ে পেটের ক্ষিদেয় জুলু'স পিজ্জার কথা মনে পড়ল। কোনো দ্বিধা না করে জুলু'স পিজ্জা থেকেই অর্ডার করলাম। চিকেন ট্রেইলব্লেজার পিজ্জা আর একখানা গার্লিক ব্রেড। বাইরে তখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। ডেলিভারিতে কিছুটা বেশিই সময় লাগলো, প্রায় ৪৫ মিনিট পর অবশেষে খাবার পৌঁছালো ততক্ষণে সিনেমার প্রায় ৭০% অংশ শেষ। আমি সিনেমাটা পজ করে মেইন গেটের তালা খুলে বাক্স দুটো নিয়ে এলাম।
ঘরে এসে পিজ্জার বাক্স খুলে বসলাম। বাক্স খুলতেই অবাক, টপিংসে ঠাসা, বেশ অনেক গুলো চিকেনের টুকরো আর সাথে রোস্টেড পেঁয়াজ। প্রথম কামড়। আহা! সিনেমা চালিয়ে দিলাম, চলতে চলতেই চার খানা পিজ্জার স্লাইস পেটে চলে গেল। এরপর হালকা গরম গার্লিক ব্রেডের বাক্স খুললাম। ভেতরে গার্লিক ব্রেডের সাথে লিকুইড চিজ আলাদা করে দিয়েছে। ঘন লিকুইড চিজের ডুবিয়ে ব্রেডের টুকরো মুখে পুরলাম। বৃষ্টি, হ্যারি পটার আর জুলু'স ডুবে রাউন্ড অফ ১৬ এর জন্য অপেক্ষা করতে থাকলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS