বর্ষার মরশুমে বাড়ি ফেরা
নমস্কার বন্ধুরা,
ক'দিন ঘাড়ের অবস্থা কিছুটা হলেও ঠিক হয়েছে। মূলত ঘন্টায় ঘন্টায় কাঁধের ব্যায়াম এবং সেই সাথে একদিন অন্তর অন্তর ফিজিওথেরাপি কাজে আসছে, কাঁধের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো। তাই স্থির করলাম বাড়ি থেকে ঘুরে আসবো। আসলে বর্ষার সময় গ্রামের পরিবেশ এক অন্যরকম হয়, যেটার অন্য কোনো বিকল্প নেই। কাদা জলের সোঁদা গন্ধ, সবুজ প্রকৃতি সেই সাথে একটানা বৃষ্টির রিমঝিম শব্দ যেন এক নির্ভেজাল শান্তি। সবকিছুর জন্য মনের ভেতর বেশ কিছুদিন ধরেই ছটফটানি ছিল। তাই কোনো সাধ্যসাধনা না করে, কাজ হাতে নিয়েই কয়েকদিনের জন্য সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
আমার এই বাড়ি আসার পেছনে একটা বড় কারণ হলো শারীরিক অবস্থার অল্প উন্নতি হওয়া। বিগত বেশ কিছুদিন ধরে ঘাড়ের অসহ্য যন্ত্রণায় জীবনটা একপ্রকার থমকে গিয়েছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রতিনিয়ত নিয়ম করে ব্যায়াম এবং ফিজিওথেরাপি সেশনগুলো কাজ দেখাতে শুরু করেছে, সেই কারণে দূরের যাত্রা করতেও কিছুটা সাহস এসেছে। একদিন বসেই তৎকাল টিকিট হয়ে গেলো। ব্যাস সাজো সাজো করে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। ঘাড়ের ব্যথা তাই পিঠে ব্যাগ ঝুলিয়ে প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করার কোনো ইচ্ছে ছিল না আমার। তাই বেশ কিছুটা সময় হাতে নিয়েই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এবং নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই স্টেশনের চেনা চত্বরে পৌঁছলাম। সরকার বদলেছে তাই প্ল্যাটফর্ম দকল করা তখন ট্রেনের চেনা আনাগোনা, হকারদের হাঁকডা দোকানগুলো নেই স্বভাবতই পরিস্কার পরিচ্ছন্নতা বেড়ে গেছে। আমি হাঁটতে হাঁটতে নিজের কামরা খুঁজে নিয়ে সিটে গিয়ে বসে পড়লাম।
যদিও কিছুটা আগেই পৌঁছেছি তবে দেখলাম আমার থেকেও আগে বহু মানুষজন ট্রেনে উঠে পড়েছে গেছে। আমি উপরের সিটে উঠে শুয়ে পড়লাম, যথাসময়ে ট্রেন স্টেশন ছেড়ে দিল। ট্রেনে ওঠার আগে ভ্যাপসা গরম লাগছিল ট্রেন যখন ছেড়ে দিল কিছু সময়ের মধ্যেই প্যাচপ্যাচ এর ব্যাপারটা একদমই উবে গেল। কিছুক্ষন জেগে ছিলাম তারপরেই ট্রেনের দুলুনিতে শেষ পর্য্যন্ত ঘুম এসে গেলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS