বৃষ্টির দিনগুলো ( পর্ব ৬ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "বৃষ্টির দিনগুলো" গল্পের ষষ্ঠ পর্ব শেয়ার করে নেবো। তো তার সেই অভ্যাস ভাঙ্গার কারণ ছিল মেঘলা। সেই দিনটার কথা সে কোনোদিন ভুলতে পারবে না। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। আর সেই সাথে আমরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর হালকা বৃষ্টিও পড়ছিল। চারপাশে হলুদ আলো। এরপর মেঘলা হঠাৎ বলল- একটা প্রশ্ন করব? সে করতে বললো।আমি যদি কোনোদিন হঠাৎ হারিয়ে যাই? সে শুনে একটু অবাক হল। সে জিজ্ঞাসা করলো- এমন কথা বলছ কেন? মেঘলা বললো- এমনি। কিন্তু মেঘলা তার কাছ থেকে এই কথার উত্তর জানতে চাইলো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল- ভালো লাগবে না। মেঘলা জিজ্ঞাসা করলো- শুধু ভালো লাগবে না?
সে বললো- না মানে খুব খারাপ লাগবে। মেঘলা আবার জিজ্ঞাসা করলো- কতটা? সে একটা গভীর নিশ্বাস নিল। এরপর বললো- যতটা একটা মানুষ তার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারালে লাগে।মেঘলা শুনে মৃদু হাসল। কিন্তু সেই হাসির ভেতরে কোথায় যেন একটু বিষণ্নতা ছিল, সে আবার সেটা লক্ষ্য করেছিল। কিন্তু কারণটা বুঝতে পারেনি।এরপরের কয়েক সপ্তাহ ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। তারা একসঙ্গে বইমেলায় গিয়েছে এবং অনেকগুলো পুরোনো বইয়ের দোকানে ঘুরেছে। বৃষ্টির মধ্যে চা খেয়েছে, তারপর নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখেছে। একদিন মেঘলা তাকে একটি ডায়েরি উপহার দিল, নীল রঙের সুন্দর একটি ডায়েরি। প্রথম পাতায় সে লিখেছিল- "কিছু স্মৃতি শব্দের চেয়েও দীর্ঘজীবী হয়।"
সে ডায়েরির সেই লাইন পড়ে অনেকক্ষণ চুপ করে ছিল। কারণ কথাটার মধ্যে অদ্ভুত এক গভীরতা ছিল। তার মনে হচ্ছিল, সে যেন শুধু একটি বাক্য লিখছে না। বরং কোনো অদেখা ভবিষ্যতের ইঙ্গিত রেখে যাচ্ছে। সেদিন রাতে তার ঘুম আসছিল না, জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল। হাতে মেঘলার দেওয়া ডায়েরিও ছিল। মোবাইলের স্ক্রিনে তার পাঠানো শেষ মেসেজ ছিল- "আজকের দিনটা খুব সুন্দর ছিল।" সে অনেকক্ষণ সেই মেসেজের দিকে তাকিয়ে ছিল। তারপর হঠাৎ উপলব্ধি করল সে আর শুধু তাকে বন্ধু হিসেবে ভাবছে না। তার হাসি দেখলে ভালো লাগে, তার কণ্ঠস্বর শুনলে মন শান্ত হয়। দিনে একবার কথা না হলে অস্থির লাগে।তার দুঃখে মন খারাপ হয়, তার আনন্দে মুখে হাসি ফুটে ওঠে। আর সবচেয়ে বড় কথা- সে ভবিষ্যতের প্রতিটি কল্পনায় তাকে দেখতে শুরু করেছে।
বৃষ্টির শব্দ তখন আরও জোরে শুনতে পাচ্ছিল।জানালার কাঁচে টুপটাপ শব্দ তুলে বৃষ্টি পড়ছিল।আর সে বুঝতে পারছিল, মনের আকাশে এতদিন ধরে জমে থাকা মেঘ গুলো ধীরে ধীরে ভালোবাসার বৃষ্টিতে রূপ নিতে চলেছে। কিন্তু সে জানত না, ঠিক সেই সময়েই ভাগ্য তাদের জন্য অন্য এক গল্প লিখতে শুরু করেছে। একটি গল্প, যেখানে ভালোবাসা থাকবে, স্বপ্ন থাকবে, অপেক্ষা থাকবে। আর থাকবে এমন এক বিচ্ছেদের ছায়া, যার কথা তারা তখনও কল্পনাও করেনি। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো হয়তো সেগুলোই, যখন হৃদয় একটি কথা বলতে চায়, কিন্তু ঠোঁট সেই কথাকে আটকে রাখে। সে তখন বুঝে গিয়েছিল, মেঘলাকে se ভালোবেসে ফেলেছে।এটা কোনো হঠাৎ আবেগ ছিল না।.....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


