ফুলদানির চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগyesterday
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। গতকাল এই আর্ট পোস্টটি করেছিলাম। আর্টটা খুবই সাধারণ ভাবে করেছিলাম অর্থাৎ একটা সাধারণ বিষয়ের উপর করেছিলাম। একটা ফুলদানির উপর এই আর্ট করেছিলাম। একটি সাদা কাগজের ওপর কালো কলম দিয়ে এই নকশাটি আঁকার চেষ্টা করেছি। এই চিত্রে একটি নকশা করা ফুলদানির মধ্যে বিভিন্ন ধরনের ফুল, পাতা এবং শাখা-প্রশাখা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। প্রতিটি ফুলের আকৃতি আলাদা, যাতে পুরো ছবিটিতে বৈচিত্র্য ও সৌন্দর্য একসঙ্গে প্রকাশ পায়। ফুলদানির গায়ে বিভিন্ন অলংকার মূলক নকশা যোগ করেছি, যাতে চিত্রটিকে আরও আকর্ষণীয় দেখতে লাগে।

পুরো চিত্রটিতে মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখেছি। তবে বাম পাশে একটি ছোট ফুলে হলুদ ও নীল রঙ ব্যবহার করেছিলাম, এই ছোট্ট রঙের স্পর্শ ছবির মধ্যে যেনো একটা আলাদা প্রাণ এনে দিয়েছিলো এবং পুরো আঁকাটির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। একটা বিষয় হলো- কখনও কখনও সামান্য রঙও একটি শিল্পকর্মের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দেয়। আশা করি আমার এই ছোট্ট শিল্পকর্ম আপনাদের কাছে ভালো লাগবে। এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000084768.jpg

🍃উপকরণ:🍃

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000084765.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ ফুলদানির আর্ট এঁকে নিয়েছিলাম। এরপর তাতে বিভিন্ন প্রকারের ফুল এর অঙ্কন করে দিয়েছিলাম অর্থাৎ উপরের বর্ননা অনুযায়ী এঁকে নিয়েছিলাম।
1000084781.jpg
▶️দ্বিতীয় ধাপে- কালার পেন এর মাধ্যমে ফুলের কিছু অংশে কালো কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম। এরপর একটা ফুলে মোম রং এর মাধ্যমে কালার করে দিয়েছিলাম।
1000084778.jpg
▶️তৃতীয় ধাপে- বাকি ফুল এবং তার কান্ড, শাখা-প্রশাখাতে গাঢ় কালো কালার করে দিয়েছিলাম।
1000084775.jpg
▶️চতুর্থ ধাপে- ফুলদানিতে পুরোপুরি কালো কালী দিয়ে ফুটিয়ে তুলেছিলাম আর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63630.38
ETH 1782.03
USDT 1.00
SBD 0.39