পরিস্কার কথা।

in আমার বাংলা ব্লগ21 days ago

30404.jpg
source

স্থানীয় এলাকায় যে গ্রামে থাকি তার আশেপাশে মাদকের একদম ছড়াছড়ি, উঠতি বয়সী তরুণরা মাদকের ভয়াবহ গ্রাসের শিকার। সব তরুণদের বয়স ত্রিশের নিচে, তাতেই সবাই মাদকাসক্ত হয়ে গিয়েছে।

অনেকটা বাধ্য হয়েই শরণাপন্ন হয়েছি প্রশাসনের।

চোখের সামনে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদক বিক্রি করবে, আর আমাদের তরুণ প্রজন্ম সেই বিষে আসক্ত হয়ে ধীরে ধীরে নিজেদের জীবন, পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করবে—এটা একজন সচেতন নাগরিক হিসেবে আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না।

আজ শুধু আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছি। প্রয়োজনে পরবর্তীতেও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব, যাতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

মাদকের বিরুদ্ধে নীরব থাকা মানে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া।

কে কার ভাতিজা, কে কার ছেলে, কার বাড়ি কোন গ্রামে—এসব দেখার আমার কোনো সময় নেই। আইনের চোখে সবাই সমান।

আমার কাছে একটাই কঠোর সিদ্ধান্ত —যে মাদক ছড়ায় বা মাদকের মাধ্যমে সমাজকে ধ্বংস করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

কথা একদম পরিষ্কার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38