মন্তব্য

in আমার বাংলা ব্লগ5 days ago

29439.jpg
source

গতরাতে পুরনো কর্মস্থল স্থানীয় হাসপাতাল কে কেন্দ্র করে, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়েছিলাম । ভিডিওর ক্যাপশনে লিখেছিলাম,

এখানে রোগের চিকিৎসা হয়, মৃত্যুর কোন সমাধান নেই।

সেই পোস্টে একজন লিখেছিল, তার বাবা হার্ট অ্যাটাক করে সেখানে ভর্তি হয়েছিল এবং সেখান থেকে অন্যত্র রেফার্ড করেছিল। পরবর্তীতে তার বাবা মারা যায়। তার বক্তব্যের মূল বিষয় ছিল, কেন সেখানে ভর্তি করানোর পরেও, তার বাবাকে অন্যত্র রেফার্ড করানো হলো ।

পরবর্তীতে নিম্নোক্ত মন্তব্য, তার জন্য লিখেছিলাম।

তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই ভাই । তাছাড়া, উপজেলা পর্যায় গুলোতে জটিল রোগের চিকিৎসা দেওয়ার দক্ষ জনবল এখনো সংকট।

ভাইয়া, তোমাকে একটা অপ্রিয় সত্য কথা বলি, আমি নিজেও যদি এখন হার্ট অ্যাটাক করে উপজেলা হাসপাতালে যাই, তাহলে হাসপাতালের চিকিৎসকরা আমাকে আশেপাশের বড় কোন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করবে, কেননা এখানে হার্ট অ্যাটাকের রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়া, অন্য কোন সুযোগ সুবিধা নেই।

তবে আমরা আশাবাদী, সামনের দিনগুলোতে ধীরে ধীরে উপজেলা পর্যায় গুলোতেও জটিল রোগের চিকিৎসা দেওয়ার সুযোগ সুবিধা তৈরি হবে ।

তাছাড়া একজন প্রকৃত ডাক্তার রোগীর চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে, কখনোই কোন ত্রুটি রাখেনা।

বাঁচা-মরা সম্পূর্ণ নির্ভর করে সৃষ্টিকর্তার উপর।

তোমার বাবা সৃষ্টিকর্তার পরম যত্নে ভালো থাকুক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64092.03
ETH 1728.73
USDT 1.00
SBD 0.42