বাতিল।

in আমার বাংলা ব্লগ12 days ago

27427.jpg
source

রবিন ভাই (ছদ্মনাম),

গণঅভ্যুত্থানের পর থেকে আপনার বেশ কিছু টুকরো টুকরো লেখা পড়েছি। শুধু আপনার বললে ভুল হবে, আপনার মতো আরও অনেক অফিসারের লেখাও পড়েছি। তবে সেভাবে কখনো কাউকে লাইক বা কমেন্ট করিনি, এমনকি আপনার লেখাতেও না। অনেকটা নীরব পাঠকের ভূমিকাতেই ছিলাম।

যদিও আমি ডিফেন্সের কেউ নই, তবে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে অনেকের লেখা টুকটাক পড়ে মোটামুটি ডিফেন্স জীবন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি।

এই ভোর রাতে যখন আপনার বিগত জীবনের পুরো লেখাটি পড়ে শেষ করলাম, তখন কিছুটা হলেও ব্যথিত হয়েছি। তাই আর নীরব পাঠকের ভূমিকায় থাকতে পারলাম না। এজন্যই খুদে বার্তাটি পাঠালাম। জীবন সুন্দর হোক আপনার। দূর থেকে শুভেচ্ছা।

উপরোক্ত কথাগুলো গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভাইকে লিখে পাঠিয়েছি। বিগত সময়ে ডিফেন্সের অনেক অফিসার ভাইয়ের ওপর দিয়ে যে কী নির্মম নির্যাতন গেছে, তা আসলে বলার অপেক্ষা রাখে না।

এসবের ভিড়েও শুধু তারাই টিকে থেকেছে, তারাই প্রমোশন পেয়েছে, যারা বিগত স্বৈরাচারী সরকারের পা-চাটা গোলাম হিসেবে ছিল।

যারা পা চাটতে পারে, তারা আসলে সবখানেই টিকে যায়। আর যারা পারে না, তারা বাতিলের তালিকায় পড়ে যায়—এই হচ্ছে বাস্তবতা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.078
BTC 63593.82
ETH 1777.40
USDT 1.00
SBD 0.47