সবুজে ঘেরা গ্রামের গল্প পর্ব-৪
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি প্রতিনিয়তই চেষ্টা করি গ্রামের সুন্দর পরিবেশ গুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার। গ্রামের এই সকল প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
শুষ্ক মৌসুম এলে নদীর চর জেগে ওঠে। তখন সেই চরেই শুরু হয় নতুন জীবনের গল্প। কৃষকেরা সেখানে ভুট্টা তরমুজ কুমড়া মরিচ শাকসবজি আর বিভিন্ন ধরনের ফসল চাষ করেন। একসময় যে জায়গা নদীর পানিতে ডুবে ছিল কয়েক মাস পর সেই জায়গাতেই সবুজের সমারোহ দেখা যায়। প্রকৃতির এই পরিবর্তন সত্যিই বিস্ময়কর।
গরুর গাড়ি গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। খড় বোঝাই সেই গাড়ি দেখে মনে হয় কৃষকের সারাবছরের পরিশ্রমের গল্প। আধুনিক যুগে ট্রাক্টর ও অন্যান্য যানবাহনের ব্যবহার বেড়েছে ঠিকই কিন্তু অনেক গ্রামে এখনো গরুর গাড়ির কদর কমেনি। বিশেষ করে ফসল পরিবহনে এটি অত্যন্ত কার্যকর। গ্রামের কাঁচা রাস্তারও রয়েছে আলাদা সৌন্দর্য। এটাই ছিল আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |