দিবস: আন্তর্জাতিক নারী দিবস।

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা,

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। ভালো থাকুন, এই কামনা সবসময়। আজ নারী দিবস। নারীর জন্য একটি দিন। নারীময় দিন। সকল নারীকে শ্রদ্ধা ও ভালোবাসা। অনেকেই বলেন, দিবস উদযাপন করে কি হয়? নারীর জন্য আলাদা দিবসের দরকার কি? আমাদের মধ্যেও অনেকের ধারণা একই! কিন্তু আমাদের ঘরে এবং বাইরে যদি তাকাই তাহলে নারীদের বাস্তব চিত্র আমরা দেখতে পাই। আমাদের সমাজ ব্যবস্থায় নারীরা কত বৈষম্যের শিকার। কিভাবে পিছিয়ে আছে আমাদের নারীরা! আধুনিক সভ্যতার এই সময়ে এসেও পুরুষতান্ত্রিক দৃষ্টি ভঙ্গিতে আমরা নারীদের কি চোখে দেখি। এছাড়া সামাজিক কুসংস্কার, ধর্মীয় দৃষ্টি ভঙ্গি তো আছেই।এই সময়ে এসেও নারীদের আমরা অনেকেই দূর্বল -অবলা ভাবী।সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে আমাদের দেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন খুব প্রাসঙ্গিক। বন্ধুরা, আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য আমার আজকের নিবন্ধ নারী দিবস নিয়ে। আশাকরি ভালো লাগবে আপনাদের।

pexels-yaroslav-shuraev-5085385.jpg

Source

আমেরিকার নিউইয়র্কে একটি সূচ কারখানায় আন্দোলন দানা বেধেছিল ১৮৫৭ সালে। ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা কাজের দাবী ও বেতন বৈষম্য দূরীকরণে কারখানার নারীরা রাজপথে নেমেছিল। চুড়ান্ত আন্দোলন ছিল ৮ মার্চ। সেই দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করতেই প্রতিবছর সারা পৃথিবীতে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেধেও আজ সরকারী বেসরকারি ভাবে দিনটি পালিত হচ্ছে।এছাড়া বিভিন্ন নারী সংগঠনও দিনটি পালন করেছে। আমাদের দেশে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে আহবান জানানো হয় বিভিন্ন অনুষ্ঠান থেকে। নারী দিবসের একটি থিম থাকে প্রতিবছর, এবছরের প্রতিপাদ্য বিষয় 'অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগ সব নারী ও মেয়েদের জন্য হোক’।

আমাদের দেশে নারী নির্যাতন কোন ভাবেই কমছেনা। প্রতি দিনেই কোন না কোন নারী নির্যাতনের খবর আমাদের দৃষ্ঠিগোচর হয়ে থাকে। প্রতিবাদ হয়। গ্রেফতার হয়। বিচারও হয় কিন্তু নারী নির্যাতনের এই ব্যাধী সমাজ থেকে দূর হচ্ছেনা। এজন্য নারী পুরুষ উভয়কেই সচেতন হতে হবে। নির্যাতনকারীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। আসুন আজকে নারী দিবসে, ঘরে বাইরে নারীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ তৈরি করি। নারীদের অবলা নয় উন্নয়নের সহযোগী হিসেবে সাথে নিয়ে সামনে এগিয়ে চলি। আমাদের পৃথিবী ও দেশ হোক নারী নিপীড়ন মুক্ত এবং সমতার।
পরিশেষে সবাইকে আবারো নারী দিবসের শুভেচ্ছা।

ঢাকা-বাংলাদেশ।
৮ মার্চ,২০২৬।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.074
BTC 64020.07
ETH 1810.85
USDT 1.00
SBD 0.47