"জীবন থমকে গিয়েছে"

in আমার বাংলা ব্লগ29 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে। সবকিছুই যেন এলোমেলো লাগছে, কিছুই ঠিকঠাকভাবে চলছে না। না পড়াশোনায় মন বসছে, না পারছি সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে। চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও নিজের ভেতরে যেন এক ধরনের শূন্যতা কাজ করছে। মনে হচ্ছে যেন জীবনের প্রতিটি দিকে খরা চলছে।

1000143662.png

Created By AI

বিশেষ করে আমাদের কমিউনিটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে Steemit প্ল্যাটফর্মের প্রতি আগের সেই আগ্রহটা আর খুঁজে পাই না। এক সময় প্রতিদিন “আমার বাংলা ব্লগ”-এ নতুন কিছু লেখার জন্য মন ছটফট করত। প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতা, অনুভূতি আর গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করতাম। সেই লেখালেখির অভ্যাসটা আমার জীবনে একটা সুন্দর ছন্দ তৈরি করেছিল। মনে হতো, প্রতিটি দিনই নতুন কিছু করার সুযোগ এনে দিচ্ছে।এখনও মাঝে মাঝে খুব ইচ্ছে করে আবার ফিরে আসতে, কিছু লিখতে, নিজের মনের কথা প্রকাশ করতে, আপনাদের সঙ্গে আগের মতো গল্প করতে। কিন্তু কেন জানি না, সেই চাওয়াগুলো বাস্তবে রূপ নিতে চায় না। অজানা এক অনীহা আমাকে পিছিয়ে দেয়। কলম ধরতে গেলেও শব্দগুলো যেন আর আগের মতো আসে না।

এই অদ্ভুত পরিবর্তনের প্রভাব পড়েছে পড়াশোনার উপরেও। আগে যেভাবে মনোযোগ দিয়ে পড়তাম, এখন সেটা পারি না। বই খুলে বসলে মন অন্য কোথাও হারিয়ে যায়। অন্য কাজগুলোতেও একই অবস্থা। কোনো কিছুতেই আগের মতো উৎসাহ পাই না। মাঝে মাঝে মনে হয়, আমি যেন নিজের কাছ থেকেই অনেক দূরে সরে গেছি।তবুও জীবন তো থেমে থাকে না। সময় তার নিজের গতিতেই এগিয়ে চলে। হয়তো এই খারাপ সময়টাও একদিন কেটে যাবে। আবার নতুন করে সবকিছু শুরু হবে, জীবনে ফিরে আসবে নতুন আলো। আমি বিশ্বাস করি, দিন বদলাবে, জীবন আবার সুন্দর হবে।

তবে একটা সত্যি কথা হলো, আগের দিনগুলোকে আমি খুব বেশি মিস করি। সেই ব্যস্ততা, সেই লেখালেখির আনন্দ, সেই পরিচিত মানুষের সঙ্গে প্রতিদিনের যোগাযোগ, সবকিছুই এখন স্মৃতির পাতায় জমে আছে। হয়তো একদিন আবার ফিরে পাবো সেই দিনগুলোকে, আর তখন নতুন করে জীবনকে সাজিয়ে নেবো নিজের মতো করে।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42