অনুভবে হারানো তারে খুঁজি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। নিজের ভেতরে লুকানো কষ্টের অনুভূতিগুলো বলতে গিয়েও দুচোখ ঝাপসা হয়ে আসে। হয়তো কিছু কথা ভেতরটাকে শেষ করে দেয়। হয়তো কিছু কথা ভেতরটাকে হালকা করে তোলে। কেমনি নিজের মনের কিছু কথা আজকে লিখব।


অনুভবে হারানো তারে খুঁজি:

giovannid-cave-4045051.jpg

Source


আমরা যাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি হয়তো সেই আমাদের জীবন থেকে হারিয়ে যায়। ছোট্ট একটি প্রাণ জীবনে এসেছিল। তখন নতুন ভাবে বাঁচার আশা খুঁজে পেয়েছিলাম। কিন্তু সে খুব দ্রুতই আমার জীবন থেকে হারিয়ে গেল। তাকে হারানোর কষ্ট আর যন্ত্রনা ভেতরটা তিলে তিলে শেষ করে দিচ্ছে। হয়তো এই কষ্ট কেউ বুঝতে পারে না। কিন্তু ভেতরের চাপা কান্না ভেতরের কষ্টগুলোকে আরো বেশি আঘাত করছে।


খুব অল্প সময়ের জন্য সে আমার ভিতরে এসেছিল। কিন্তু তাকে হারানোর পরেও আজও তাকে অনুভব করি। তাকে ছুঁয়ে দেখার সেই প্রবল ইচ্ছাটা হয়তো কখনো পূর্ণ হবে না। তবে নিজের ভেতরে বেড়ে ওঠা সেই অস্তিত্বটাকে এখনও অনুভব করি। মনে হয় সে এখনো আমার কাছেই আছে। বারবার মনে হয় আবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যখন বুঝতে পারি কিছু আর ঠিক হবে না তখন সত্যি অনেক কষ্ট হয়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে।


তার জন্য তিল তিল করে গড়া স্বপ্নগুলো এখন বড্ড বেশি কষ্ট দেয়। তবে যখন সব কিছু ভুলে সেই স্বপ্নের মাঝে হারিয়ে যাই তখন তাকে অনুভব করি। সে আমার অনুভবে সারা জীবন ধরে রয়ে যাবে। আমি আমার নিজের অস্তিত্বকে যদি কখনো ভুলে যাই তবুও হয়তো সেই ছোট্ট প্রাণের অস্তিত্বটাকে হয়তো সারা জীবন ধরে মনে রাখবো। কারণ সে আমার জীবনের প্রথম সন্তান। আমি সারা জীবন তাকে অনুভব করব। সারা জীবন ধরে সে আমার হৃদয়ের মাঝে রয়ে যাবে।


হয়তো কিছু কিছু মানুষ আমাদের হৃদয়ে অদৃশ্য হয়ে থেকে যায়। তাদের সাথে হয়তো আমাদের তেমন কোন বন্ধন থাকে না। কিন্তু হৃদয়ের সেই অদৃশ্য বন্ধন সারাজীবন ধরে আমাদের মনে করিয়ে দেয় সেই ছোট্ট অস্তিত্বের কথা। সেই ছোট্ট প্রাণটাকে আমি কোনদিন ভুলতে পারবো না। হয়তো সব সময় মনে করব তাকে। সারা জীবন আমার অনুভবে বেঁচে থাকবে সে। তাকে হারিয়ে ফেলেছি ঠিকই কিন্তু তার অস্তিত্ব এখনো খুঁজে পাই আমার হৃদয়ের অনুভবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39