আমাদের দেশ

in #bangladesh8 years ago

আমাদের দেশ পাকিস্তানী প্রেসক্রিপশনের পরের ধাপগুলো আমরা এখন দেখতে পারি।
পত্রিকার পাতায় আমরা পাকিস্তানের শিয়া ও সুন্নিদের মাঝে হানাহানি খবর দেখতে পাই।
বিষয়টি এমন এক পর্যায়ে চলে গেছে যে মসজিদে গিয়ে মানুষের মাঝে বোমা মেরে গুলি করে অনেক মানুষকে মেরে ফেলা ওই দেশের কোন ব্যাআপার না।
আহমদিয়া সম্প্রদায়ের সাথে বিরোধ করে তারপর কি এই দেশে মুসলমানদের মাঝে একটি বিরোধ শুরু করা হবে।
মাজারে ওরস করতে দেওয়া যাবে না >>>এই ধরনের বক্তব্য আজ শোনা যায় আর আমরা খুব আতঙ্কের মাঝে লক্ষ করছি বিভিন্ন মাজারে বোমা ফাটিয়ে হত্যা করছে অসংখ্য মানুষ।
যেমনটি ঘটেছে সিলেটের শাহজালাল মাজারের ওরসে বোমা ফাটিয়ে মানুষকে হত্যা করেছে।
বাংলাদেশের সাধারন মানুষ খুব ধর্মভীরু অন্যদিকে খুব উদার আর সহনশীল।
খুব তাড়াতাড়ি আমাদের উদার এবং সহনশীলতার পরিচয়টি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।
আমার মনে হয় আমরা যদি গোড়া ধর্মান্ধ একটা জাতিতে পান্টে যাই সেটা হবে খুব দুখের ব্যাপার।
আমাদের দেশে এখন যে গডফাদার নামে যে চরিত্রের জন্ম হয়েছে তা পুরো পৃথিবী মিলেও প্রায় সে রকম গডফাদার দেশ তৈরি করা হয়েছে।
আমাদের দেশের গডফাদার রা সবসময় ধরা ছোয়ার বাইরে থাকেন কারণ তাদের যে ক্ষমতা তা দিয়ে তারা যা খুশি তাই করতে পারে।
তাদের কোন বিচার নাই তাদের নামে কোন মামলাও নাই তারা সবছেয়ে শ্রেষ্ঠ মানুষ।

Sort:  

u r right. upvoted.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62902.07
ETH 1770.10
USDT 1.00
SBD 0.39