আহ ক্ষমতা। ২৫ ফেব্রুয়ারী ২০২৬steemCreated with Sketch.

in #bd203 months ago

1000442024.jpg

নতুন নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কে যা যা জানা গেল:

১. তিনি একজন বিশিষ্ট সোয়েটার ব্যবসায়ী। বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি ব্যবসায়ী সমাজের মুখ উজ্জ্বল করেছেন।

২. তিনি একজন (সাবেক) ঋণ খেলাপী। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার ৮৯ কোটি ২ লাখ টাকার ঋণ খেলাপি ছিল।

তবে গত বছরের জুনে ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে বিশেষ বিবেচনায় ১০ বছরের জন্য পুনঃতপশিল করা হয়েছে।

অবশ্য তিনি দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরের জন্য পুনঃতপশিল চেয়েছিলেন। বাংলাদেশ ব্যাংক ১০ বছরের জন্য পুনঃতপশিল অনুমোদন করে।

৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো গভর্নর সাহেব ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩ তম সদস্য ছিলেন।

©সারোয়ার তুষার

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.072
BTC 63861.94
ETH 1780.62
USDT 1.00
SBD 0.47