ভাগ্যকে দোষী না করে,“পরিশ্রম করুন- উদ্যেক্তা হন”

in #bdcommunitylast year

নিষিদ্ধপল্লীর একটি মেয়েটি যখন খদ্দের থেকে হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে- এই সমাজ আমাকে পতিতা বানিয়েছে! তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে একশ টাকার তিনটা নোট নিয়ে বলে,,ধন্যবাদ সমাজকে।এই সমাজ আমাকে কর্ম করার সুযোগ দিয়েছে।

মাঝ রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে কর্মহীন ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ এবং দেশের ব্যবস্থাপনাকে গালি দেয় - ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেকটি ছেলে সিগারেট কোম্পানির সেলসম্যানের কাজ করে ঘাম ঝরাচ্ছে! যদি তাকে প্রশ্ন করা হয়! জবাবে- পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে।

যে কোনো এক নিষ্ঠুর সময়ে কোটিপতি সন্তান যখন তার বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে একটা গরীব ছেলে তার অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দেওয়ার জন্য ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। যদি তাকে প্রশ্ন করা হয়! জবাবে- যদি পাশে মা না থাকে তাহলে আমি কীভাবে বাঁচবো।

আসল কথা হলো জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধু অজুহাত।পৃথিবীটা ঠিক তেমনি,যে যেমন ভাবে দেখে তার তেমন ভাবেই চলে।

আমরা সবসময় ভাগ্যকে দোষারোপ করি। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নাই, কিন্তু আমরা সে রাস্তাটা খুঁজে নিতে আগ্রহ করি না। বিজয়ী হতে হবে কর্মকে আশ্রয় করে। ভাগ্যকে দোষারোপ না করে কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66255.47
ETH 1927.92
USDT 1.00
SBD 0.39