জেনারেল রাইটিং - বড়দের ভুলে শিশুদের ভোগান্তি।

in #children2 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো৷ যার মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের অজ্ঞানতা এবং হটকারিতায় ভবিষ্যতে খারাপ পরিণতি।


paligraficas-sad-3176411_1280.png

Image by Augusto Ordóñez from Pixabay

কিছু দিন ধরে খেয়াল করলাম খুবই মর্মান্তিক কিছু ঘটনা। বিশেষ করে বাচ্চাদের হাম রোগ নিয়ে। আমি যতটুকু জানি, হাম বর্তমান প্রেক্ষাপটে মারাত্মক কোন রোগ না। হামের টিকা আছে। যা বাচ্চাদের ছোট থাকতেই ফ্রি দেয়া হয়। কিন্তু খবরে দেখলাম, হাম রোগে আক্রান্ত হয়ে দেশে প্রায় অর্ধশত শিশু মারা গেছে।

অনেক অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তারা তাদের শিশুকে হামের টিকা দেয়নি। কারও সন্তান হামে আক্রান্ত হয়েছে। কারও সন্তান হামে আক্রান্ত হয়নি। কেউ সুযোগের অভাবে দেয়নি, কেউ ইচ্ছা করে দেয়নি। কারন তারা প্রপাগান্ডার কথা শুনেছে। এসব নাকি আমেরিকা এবং ইউরোপীয় উন্নয় দেশের একটি প্রপাগাণ্ডা। এর মাধ্যমে তারা আমাদের উপর এক্সপেরিমেন্ট করে।

ভাবা যায়? একটা সময় আমাদের দেশ প্রচুর পরিমাণে কুসংস্কারাচ্ছন্ন ছিলো। বর্তমান তার অনেকটাই দূরীভূত হয়েছে। কিন্তু এসব যেন আধুনিক প্রজন্মের কুসংস্কার। এসব কুসংস্কারের পক্ষে আবার হাজির করা জোরালো যুক্তি। অথচ এসব যুক্তির বেশিরভাগ অংশই যাচাই করে সত্যতা প্রতিষ্ঠিত হয়নি।

তবুও মানুষ এসব বিশ্বাস করছে। এসব শুনে, এসব মেনে তারা টিকা দেয়না। এতে করে তার শিশুর জীবন নিজের অজ্ঞানতার জন্য ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.074
BTC 62045.68
ETH 1755.56
USDT 1.00
SBD 0.47