ঘাটাইলে ব্র্যাকের অভিভাবক সমাবেশ

in #dlive8 years ago

tangailtimes-12-2-18-10_jpg.jpg

নরী ও শিশুর প্রতি নির্যাতন বাল্যবিবাহ এবং যৌন হয়রানি প্রতিরোধে ঘাটাইলে ব্র্যাকের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ঘাটাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি এ বিশেষ অভিভাবক সমাবেশের আয়োজন করে। ব্র্যাকের এলাকা ব্যাবস্থাপক শিরিনা আকতারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথী ছিলেন ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী।

বিশেষ অতিথী ছিলেন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির জেলা ব্যাবস্থাপক এ এস এম গোলাম জাকারিয়া, বক্তব্য রাখেন, উপজেলা ব্যাবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন, শিউলি আক্তার, রাশেদা খাতুন আঃ মতিন প্রমূখ।

টাঙ্গাইলটাইমস

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38