মা......

in Incredible India2 years ago
pexels-photo-3768131.jpeg

Image source

ঘরভর্তি মানুষজন থাকলেও সেই
ঘরে যদি মা না থাকে।
তাহলে ঘরটা পুরোটাই ফাঁকা লাগে।

ছোটবেলায় দেখেছিলাম মা কান্না
করত সন্তান খায় না দেখে।
আর এখন মা কান্না করে সন্তান
খাবার দেয় না বলে।

দুনিয়াতে সবাই যদি আপনাকে
সত্যি কথা বলে।
একজন আছে যে আপনাকে
বারবার মিথ্যা কথা বলে।

সে কে জানেন.....?
সে হলো আমাদের মা!
মা হল দুনিয়ার সবচেয়ে
বড় মিথ্যাবাদী!

কারণ কি জানেন তো.....?
সে সারাদিন যদি না খেয়েও থাকে,
রাত্রিবেলা আপনাকে
ঠিকই বলবে।

বাবা আমার খিদে নাই।
তুই পেট ভরে খা,
তুই খেলেই আমার শান্তি
তিনিই হলেন মা।

মা তোমাকে অনেক ভালোবাসি।
কিন্তু তোমাকে বলতে পারিনা।

pexels-photo-249211.jpeg

Image source

আমার কাছে তো আমার মা স্বর্গ। যাকে পেলে আমি দুনিয়ার সকল সমস্যার কথা ভুলে যাই। ভুলে যাই আমার জীবনের যত কষ্ট। আসলে আমাদের মায়ের ভালোবাসা এতটাই গভীর, যেটা আমাদের সকল কষ্ট ভুলিয়ে দিতে সাহায্য করে।

কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাবার বাড়িতে গিয়েছিলাম। মা যখন ঘরে থাকতো না খুব কষ্ট লাগতো। তখন উপলব্ধি করতে পেরেছি, মায়ের প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর।

বর্তমান সময়ে অনেক মানুষকে দেখেছি। যারা কিনা বাবা-মা বৃদ্ধ হলে তাদেরকে ফেলে রেখে আসে বৃদ্ধাশ্রমে। এটা করা মোটেও কি ঠিক, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমাদেরকে কতটা যত্ন করে বড় করেছে। সেটা হয়তোবা আমরা ভুলে যাচ্ছি।

ছোটবেলায় দেখেছি, আমরা যখন খাবার খেতাম না মা খুব কান্না করত। আর বলতো তাড়াতাড়ি খাবার খেয়ে নে না হলে শরীর খারাপ করবে। যদি জিজ্ঞেস করতাম তুমি খেয়েছ কিনা? মিথ্যে কথা বলতো। বলতো আমার খাওয়া হয়ে গেছে তুই খেয়ে নে।

আর বর্তমান সময়ে এসে দেখছি, মা খুব কান্না করে ছেলেমেয়েরা খাবার দেয় না বলে। আসলে পরিস্থিতি হয়তোবা বদলে যাবে। একটা সময় আমরাও আমাদের বাবা-মায়ের বয়সে চলে আসব। তখন আমাদেরকে ও এই সময় গুলো পার করতে হবে। ওই সময়ের কথা চিন্তা করে হলেও, অন্ততপক্ষে বাবা-মায়ের যত্ন করা উচিত।

pexels-photo-302083.jpeg

Image source

প্রত্যেকটা সন্তান তার বাবা-মাকে ভালোবাসে, হয়তোবা কেউ প্রকাশ করতে পারে আবার কেউ প্রকাশ করতে পারে না। তবে যাদের জীবন থেকে বাবা মা চলে গেছে। তারা ঠিক ভালোভাবেই উপলব্ধি করতে পারে, তাদের জীবনে মায়ের ভালোবাসা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তারা এখন প্রতিটা সময় তাদের বাবা মায়ের কথা চিন্তা করে কান্না করে।যে চলে গেছে আর কখনোই ফিরে আসবে না।

আর তাই আমি মনে করি, যাদের মা বাবা এখনো ও এই পৃথিবীতে বেঁচে আছে। তাদেরকে মন থেকে ভালোবাসা দিন। তাদের ইচ্ছে গুলো পূরণ করুন। প্রতিটা সময় তারা কি চায় একটু মন দিয়ে শুনুন। তাদের পছন্দের খাবারগুলো তাদের সামনে এসে হাজির করুন। দেখবেন তারা এত পরিমানে খুশি হবে, যেটা দেখে আল্লাহ নিজেও খুশি হয়ে যাবে। সবার সুস্থতা কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

মা মানেই এক আকাশ পরিমাণ প্রশান্তির ছায়া। যে ছায়ার নিচে আমাদের সুখ দুঃখ সব কিছু লুকিয়ে রাখা যায়। দূরে কোথাও গেলে বাড়ি এসে যখন জুড়ে মা বলে ডাক দেওয়া যায় ওপাশ থেকে মা যখন সারা দেয়। তখন সব কষ্ট ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। মাকে নিয়ে যত বলব ততই কম মনে হবে। কারণ মার সাথে কারো তুলনা হয় না।মা তোমায় হয়। যে সকল সন্তানের মানসিক শান্তি আরেক নাম হলো মা। তো আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা মাকে নিয়ে লেখা পোস্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 2 years ago 

আসলে সত্যি কথা বলতে মা কথাটির অর্থ কখনো বলে শেষ করা যাবেনা। মা শব্দের অর্থ বিশাল গভীর। আমাদের জীবনের শেষ ভরসা হলো মায়ের ছায়াতল। মায়ের কোল আমাদের সবসময়ের জন্য প্রশান্তির ছায়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য ।

মা হারানোর যন্ত্রণা যার নেই সেই বুঝে মা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না ৷ মায়ের ভালোবাসা সবসময় সন্তানের প্রতি অটল থাকে ৷ মাকে কেউ কষ্ট দিবেন না সবসময় মাকে ভালোবাসতে শিখবেন ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

মা খুবই ছোট্ট একটা শব্দ। কিন্তু এই শব্দের পেছনে ভালোবাসা থাকে অনেক, যেটা সারা জীবন বলেও শেষ করা যাবে না। আসলে মাকে যারা হারিয়েছে তারাই মায়ের যন্ত্রণাটা বুঝতে পারে। কিন্তু যারা এখনো পর্যন্ত মাকে পেয়েছে, তারা মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা কতটুকু আছে। সেটা আমার জানা নেই। তাদের প্রত্যেকের উচিত নিজের মাকে যত্নে রাখা। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাকে নিয়ে আমরা যদি হাজারো লাইন লিখে থাকে তাহলে সেই লাইন কখনো শেষ হবে না, মাকে নিয়ে আমরা যদি সারা জীবন বলে যাই তাহলে সে কথা কখনো শেষ হবে না, মা আমাদের জীবনে এমন একটি সম্পদ যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন কিন্তু আমরা ধরে রাখতে পারে না। যাইহোক মাকে নিয়ে অনেক সুন্দর আপনার মনের অনুভূতি তুলে ধরেছেন আমাদের মাঝে ভালো এবং সুস্থ থাকবো।

 2 years ago 

মা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে অমূল্য সম্পদ। যে সম্পদ আমরা একবার হারিয়ে ফেললে আর ফিরে পাওয়ার কোন আশঙ্কা থাকে না। আপনার মা হারিয়ে গেছে, হয়তোবা আপনার অনুভূতি আপনার উপলব্ধি অন্যরকম ছিল। যেটা বলে শেষ করা যাবে না। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন, আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করে।

 2 years ago 

মা সম্পর্কে অনেক সুন্দর একটি কবিতা এবং আপনার মতামত উপস্থাপন করেছেন। আপনার লেখা পড়ে খুবই ভালো লাগলো আপু। আসলে মায়ের মত আপনজন আর কেউ নেই। বেঁচে থাকাকালীন আমাদের সকলেরই বাবা-মার প্রতি যত্নশীল হওয়া উচিত।

 2 years ago 

আপু আমি যখন কর্মস্থল থেকে বাসায় ফিরি তখন প্রথমেই মায়ের খোঁজ করি। কাউকে সামনে পেলে জিজ্ঞাসা করি যে মা কোথায়। মা আমাদের সবার জন্য কত বড় যে নিয়ামত তা আমরা হয়তো এখন বুঝি না। যেদিন মা চিরতরে বিদায় নেবে সেদিন হয়ত মায়ের গুরুত্ব বুঝতে পারবো।

যারা মাকে বৃদ্ধশ্রমে গিয়ে রেখে আসে তা আসলে সত্যিকার অর্থে মানুষ নন। তাদের মাঝে বিবেক বলতে কিছুই নেই।

ধন্যবাদ আপু মা কে নিয়ে এত সুন্দর একটি লিখনি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38