"অবশেষে অপেক্ষার অবসান - গাছের প্রথম পাঁকা ড্রাগন ফল"

in Incredible India3 days ago
IMG_20260723_223445.jpg
"আমাদের গাছের ‌প্রথম পাঁকা ড্রাগন ফল"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

আজ সারাদিন বেশ মেঘলা আকাশ ছিলো। আর মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে। তবে সারাদিনের মধ্যে সবথেকে যেটা উপভোগ্য ছিলো সেটা হলো, বৃষ্টির মাঝেও আজ সারাদিন অনেক হাওয়া বইছিলো। যাতে একটু শীত শীত অনুভূত হলেও বেশ ভালোই লাগছিলো।

আজ সপ্তাহের সবথেকে ব্যস্ত দিন ছিলো। কারন আমার আগের অনেক পোস্টেই আমি আপনাদের জানিয়েছি যে, বৃহস্পতিবার দিন পুজোর জন্য অনেকটা সময় ব্যয় হয়। তবে আজকে পুজো দিতে গিয়ে আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করেছিলো।

কারণ আমার কয়েকদিন আগের একটা পোস্টে আমাদের গাছে যে ড্রাগন ফল ধরেছিলো সেই কথা শেয়ার করেছিলাম। পরবর্তীতে যখন সেটার রঙ পরিবর্তন হয়ে পাঁকতে শুরু করেছিলো, সেটাও শেয়ার করেছিলাম।

IMG_20260723_223422.jpg
"ড্রাগন‌ ফল গুলোর সাইজ খুব একটা বড়‌ হয়নি।"
IMG_20260723_223437.jpg
"ফলগুলোর রঙ বড্ড সুন্দর।"

সেই ড্রাগন ফলগুলো ইতিমধ্যে পেঁকে গেছে এবং তাদের মধ্যে থেকে একটা ড্রাগন ফল দিয়ে আজ পুজো দিয়েছিলাম। আজ ফলটা কাটার পর ভেতরের রংটা দেখে দারুণ খুশি হয়েছি কারণ অনেক সময় ড্রাগন ফলের ভেতরের রংটা সাদা হয় তবে আমাদের গাছের ড্রাগন ফল এর রংটা গারো বেগুনি রঙের ছিল।

ড্রাগন ফল আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং বাজারে এর দামও বেশ চড়া। তবে যদি এর স্বাদের বিষয়ে বলতে হয়, তাহলে ব্যক্তিগত ভাবে আমাদের বাড়িতে আমার শশুরমশাই ছাড়া কেউ পছন্দ করে না।

শশুরমশাই এটা খেতে ভীষন পছন্দ করতেন বলেই যেদিন থেকে গাছে ড্রাগন ফল ধরতে দেখেছি তাকে মিস করেছি। আজ যদি তিনি এই ফলটি দেখতেন, তাহলে ভীষন খুশি হতেন। তবে যেহেতু পুজোতে ফলটা দিয়েছি, হয়তো এতেই তিনি খুশি হয়েছেন।

যাইহোক সকাল থেকে সংসারের কাজ করে পুজোর দিকে চলে গিয়েছিলাম। সেখানে যখন পুজোর সবকিছু জোগাড় করছিলাম তখনই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। তারপর আমি সবকিছু গুছিয়ে, প্রথমে সব ঠাকুরকে স্নান করালাম।

IMG_20260723_223339.jpg
"স্নান সেরে এই পোশাকটা পরিয়েছিলাম গোপালকে।"
IMG_20260723_223558.jpg
"বৃহস্পতিবারের লক্ষ্মী‌ ঠাকুরের ঘট‌"
IMG_20260723_223401.jpg
"আজকে সাজানো ঠাকুরের আসন"

তারপর ফুল দিয়ে আসন সাজিয়ে নিয়ে নিলাম। তারপর লক্ষ্মীব্রত করলাম। আর সবশেষে পাঁচালী পড়ে পুজো সম্পন্ন করলাম। সবকিছু সেরে যখন নীচে এলাম তখন ঘড়িতে প্রায় ২.৩০ বাজে।

তবে আজকের দিনের সবথেকে ভালো লাগা ছিলো শশুরমশাইয়ের হাতে লাগানো গাছের প্রথম ফল দিয়ে পুজো দেওয়া। তাই ভাবলাম আপনাদের সাথেও এই ভালো লাগা শেয়ার করি, পাশাপাশি পাঁকা ড্রাগন ফলের ছবিও।

কারন সেই ড্রাগন গাছে ফুল আসা থেকে শুরু করে, ফল ধরা ও তাদের বেড়ে ওঠার প্রতিটি পর্যায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই ভাবলাম আজকের পোস্টের মাধ্যমে পাঁকা ড্রাগন ফলের ছবিও শেয়ার করি।

কেমন লাগলো আপনাদের আজকের পোস্টের মাধ্যমে ছবিগুলো দেখে মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  
1000057660.png
Curated By :Wirngo
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37