অসীম গগন!

in Incredible India10 days ago

1000088461.jpg

যদিও এখন আকাশে আধুনিক প্রযুক্তির কারণে সীমারেখা নির্ধারিত হয়েছে, কিন্তু তবুও সেই সীমারেখা বাধ সাধেনি ডানা মেলে ওড়া প্রাণীদের ক্ষেত্রে!

দুর্ভাগা দের দলে পড়েছে সেই মানুষজন যারা এই সীমারেখা নির্ধারণ করেছে এবং দৈনন্দিন জীবনযাপন করা সাধারণ মানুষ।

সময়ের সাথে নিয়ম নির্ধারণ করতে করতে আজ আকাশের নিজেরও হয়তো দমবন্ধ করা পরিস্থিতি হয়েছে।

তবে প্রায়শঃই আকাশের দিকে চাইলে মনে হয় সে ভাবে সৃষ্টির আদি টাই হয়তো সুখকর ছিল!

1000088464.jpg

উন্নত না হলেও সেই সময় এই সুরক্ষার বাড় বাড়ন্ত ছিল না!
জানার আগ্রহ অনেক রহস্য উন্মোচন করেছে বটে কিন্তু প্রকৃতির থেকে প্রাণ হারিয়ে যাচ্ছে, ম্রিয়মাণ গিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য;
আবহাওয়ায় পরির্বতন থেকে, জনসংখ্যা বৃদ্ধি সবটাই প্রভাব ফেলেছে সর্বত্রই।

পৃথিবী অশান্ত, সাথে অশান্ত গোটা সমাজের পরিকাঠামো!
কারণ, কোথাও না কোথাও আজও একটি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একে অন্যের সাথে ব্যবসার আদান প্রদানের জন্য হলেও জড়িত।

1000088486.jpg

এই অশান্ত সমাজের পিছনে ক্ষমতার দম্ভ, বাড়তি অধিকারের লড়াই, আর এই লড়াই জিততে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা?
আমার মত অতি সাধারণ মানুষ! মূল্যবৃদ্ধি, শেয়ার বাজারে ধস, সাথে ক্রিপ্ট মার্কেটের বর্তমান পরিস্থিতি সবটাই কিন্তু আজ বিধ্বস্ত!

অর্থাৎ খুনের রাজনীতি, ক্ষমতার বাড়বাড়ন্ত সবটাই মানবজীবনে একটি বিপুল প্রভাব ফেলেছে।

পাশাপশি ধ্বংস করছে প্রকৃতিকে, তার নির্ভেজাল সৌন্দর্য্যকে, আর সীমারেখা এমন এমন জায়গায় বেঁধে দেওয়া হচ্ছে যে, আগামীদিনে হয়তো পরিযায়ী পাখি বলে কিছু থাকবে না।

যাদের প্রাচুর্য্য এবং সম্পদের অভাব নেই তাদের হয়তো কিছু যায় আসে না, তবে দিন আনা দিন খাওয়া মানুষগুলো আজ দিকভ্রান্ত!

সব লুটেপুটে সাধারণ মানুষের দয়ায় সিংহাসনে বসে, সেই সাধারণ মানুষজনের আজকে প্রতিদিনের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।

ঠিক তেমনি প্রকৃতির দয়ায় বেঁচে থাকা মানুষ আজ প্রতিনিয়িত সেই প্রকৃতির সাথে যে নির্মম আচরণ করছে, আমার জানা নেই তার গ্রহণযোগ্যতা কতখানি!

1000088480.jpg

আকাশের দিকে চাইলে এমন অনেক ভাবনা সময় আজ তাড়িত করে!
কালো ধোঁয়া কি প্রকৃতির প্রাপ্য ছিল? বসবাসের তাগিদে যে বৃক্ষচ্ছেদ সেটাও কি প্রকৃতির প্রাপ্য ছিল?

বন্য প্রাণী হারিয়ে যাচ্ছে, এটাও কি তাদের প্রাপ্য ছিল?
জঙ্গল কেটে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে প্রাণী জগতের ক্ষতিসাধন করা কি ন্যায় বিচার হয়েছে তাদের প্রতি?

যে প্রকৃতির বুক থেকে জ্বালানি সহ মূল্যবান একাধিক সম্পদ পেয়েছেন মানুষ, আজ সেই প্রকৃতির সম্পদ নিয়ে চলছে ক্ষমতার লড়াই!

আসলে কি এই সম্পদের উপর মানুষের অধিকার রয়েছে? শুধুমাত্র সীমারেখার নিরিখে এই যে দম্ভের লড়াই, এতে কার উপকার হচ্ছে?

কিছু আত্মস্বার্থ চরিতার্থ করা মানুষ ছাড়া কারোর নয়!
যেখানে সুষ্ঠভাবে একটি সমাজ তথা সমগ্র পৃথিবী চলতে পারে, সেখানে ঈর্ষা, হিংসা, অসামাজিক কার্যকলাপ দিনদিন বদলে দিচ্ছে প্রকৃতির চেহারা!

অসীম গগন আজ কি আর অসীম আছে? আর ভবিষ্যতে হয়েছে এর পরিধি কমতে কমতে হাতের মুঠোয় চলে আসবে, কে বলতে পারে!

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...
 9 days ago 

Much appreciated your support @steemcurator03 and @muzack1😊

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64246.26
ETH 1730.98
USDT 1.00
SBD 0.42