এবিবি ফান প্রশ্ন- ২৮৬|স্ত্রীরা স্বামীদের বেশি ভালোবাসলে নাকি স্বামীদের আয়ুষ্কাল.....

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

স্ত্রীরা স্বামীদের বেশি ভালোবাসলে নাকি স্বামীদের আয়ুষ্কাল পাঁচ বছর বেড়ে যায়। কথাটা কতটুকু সত্য ?

প্রশ্নকারীঃ

@emranhasan

প্রশ্নকারীর অভিমতঃ

আমি এটা বিশ্বাস করি। তবে আমার মনে হয় স্ত্রীরা এটা চায় না। যদি চাইতো তাহলে টেপরেকর্ডার হয়ে কান ঝালাপালা করতো না ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

এটা আমি বিশ্বাস করি না।কারণ সবক্ষেত্রে দেখা গেছে কঠিন ভালোবাসার মানুষগুলি ঠকিয়ে না চলে গেলেও পৃথিবীর বুক থেকে আগেই বিদায় নেয়।কথায় বলে-স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা পরীক্ষা করার জন্য নাকি ঈশ্বর ভালো মানুষকে নিজের কাছে তুলে নেয়।তারপর স্ত্রীরা কি পরীক্ষা দেবে সেটাই তো বুঝতে পারে না তাই স্বামীরা তো আর প্রাণ ফিরে পায় না।সেজন্য স্বামীদের আয়ুষ্কাল তো কমেই গেল।

 3 years ago 

স্ত্রীরা স্বামীদের বেশি ভালোবাসলে নাকি স্বামীদের আয়ুষ্কাল পাঁচ বছর বেড়ে যায়। কথাটা কতটুকু সত্য ?

কথাটা আমার কাছে একেবারেই মিথ্যা মনে হয়। বেশি ভালোবাসলে আয়ুষ্কাল আরও কমে। কারণ বেশিরভাগ মানুষের কপালে সুখ বেশিদিন সহ্য হয় না। সেজন্যই তো আমার স্ত্রীকে আমি বলেছি, আমাকে কম কম ভালোবাসতে এবং সম্ভব হলে সকাল বিকাল আমাকে গালাগালি করতে আর ২/১ টা কিল গুঁতা দিতে 🤣🤣। আর যা-ই হোক না কেনো,আমি বেশিদিন বাঁচতে চাই এই রঙিন দুনিয়ায়। বেশিদিন বাঁচার জন্য স্ত্রীর হাতে কিল গুঁতা খেতে এবং গালাগালি শুনতেও আমি রাজি😂😂।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইরে স্ত্রীরা হলো চরম মায়া আর মমতার স্থান। তারা সব সময়ই চায় তার প্রিয় মানুষটিকে ভালোবাসার চাদর দিয়ে মুড়ে রাখতে। আর দীর্ঘ সময় প্রিয় মানুষটিকে পাশে পাওয়ার জন্যই তো মনপ্রাণ দিয়ে তাকে ভালোবেসে যায়। আর রইল ঘ্যান ঘ্যান করার কথা। সেটা তো স্বামীরা পছন্দ করেই বলে স্ত্রীদের কে ঘ্যান ঘ্যান করার জন্য সব সময় তাদের পছন্দের বাহিরেই কাজ করে যায়। হি হি হি

 3 years ago 

স্ত্রীরা স্বামীদের বেশি ভালোবাসলে নাকি স্বামীদের আয়ুষ্কাল পাঁচ বছর বেড়ে যায়। কথাটা কতটুকু সত্য

আমার মনে হয় একজন স্ত্রী ইচ্ছা করলে তার সংসারটাকে অনেক সুন্দর করতে পারে আবার সে ইচ্ছা করলে আবার অশান্তিতে ভরপুর করতে পারে তার কথার মাধ্যমে।স্ত্রীর ভালবাসা পেলে স্বামীদের হার্ট ভালো থাকে মন মেজাজ এমনিতেই ভালো থাকে। বাঁচার আশঙ্কা তারা আরো বেড়ে যায়। সত্য কথা বলতে সে সুন্দর ভাবে বাঁচতে পারে।

 3 years ago 

আপনার কথাটা শুনে খুবই হতাশ হলাম ভাইয়া। সারাদিন অন্য মেয়েদের দিকে চোখ বড় বড় করে থাকাবেন। বাসায় ভালো মতো সময় দেবেন না। আর সময় মত বাজার দিবেন না। আবার ঘরে এসে গরম দেখাবেন। এটা কেন এরকম, ঐটা কেন এভাবে রাখছো, বাচ্চারা কেন পড়তেছে না এই ধরনের লেকচার দিলে তো কান ঝালাপালা করবে সেটা স্বাভাবিক। তো আমি মনে করি স্বামীরা যখন বউদেরকে সেবা-যত্ন করবেন। আর সবকিছু ঠিকঠাক মত দেখা শোনা করবেন। তাতে বউরা খুশি হয়ে এমনিতেই দোয়া করবে। তাতে স্বামীদের হায়াত বাড়বে সেটা স্বাভাবিক।

 3 years ago 

ভালবাসলে আয়োকাল বাড়ে না। বরং দুইজন মনের মিল রেখে সংসার গড়লে আয়োকাল বাড়তে পারে।

 3 years ago 

স্ত্রীরা স্বামীদের বেশি ভালোবাসলে নাকি স্বামীদের আয়ুষ্কাল পাঁচ বছর বেড়ে যায়। কথাটা কতটুকু সত্য ?

প্রতিটা মানুষের জীবনের আয়ুষ্কাল একটি নির্ধারিত সময়, সময় হলে সবাইকে চলে যেতে হবে। তবে হ্যাঁ স্ত্রীরা স্বামীদের ভালবাসলে যে সময়টা বেঁচে থাকে সে সময়টা সুখ শান্তির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে।

 3 years ago 

স্ত্রীরা স্বামীদের বেশি ভালোবাসলে নাকি স্বামীদের আয়ুষ্কাল পাঁচ বছর বেড়ে যায়। কথাটা কতটুকু সত্য ?

১০০% সত্য ভাই। সে জন্য স্ত্রীরা স্বামীদেরকে অত্যাচারের উপরে রাখে যেন বয়স তারাতারি কমে। সেইম বয়সের একজন অত্যাচারিত স্মামী ও একজন ভালোবাসার পাওয়া স্মামীর দিকে তাকালেই সেটা বুঝা যায়,হে হে হে। 🤣🤣

 3 years ago 

স্ত্রীরা স্বামীদের বেশি ভালোবাসলে নাকি স্বামীদের আয়ুষ্কাল পাঁচ বছর বেড়ে যায়। কথাটা কতটুকু সত্য ?

স্ত্রীরা স্বামীদের অনেক অনেক ভালবাসে আর ভালবাসার জন্যই স্বামীদের আয়ুষ্কাল এমনিতেই বৃদ্ধি পায়।

 3 years ago 

এটা তো জানা নেই। তবে বিয়ের পরে এমনিতেই তো দেহ মৃত! আর স্ত্রীর যন্ত্রণা থেকে বাচঁতে হলে বেশি ভালোবাসার থেকে আগেই মরে গেলে ভালো মনে হয় 😂

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37