এবিবি ফান প্রশ্ন- ২২৬| জীবন থেকে হারিয়ে যাওয়া সব থেকে দামী জিনিস কি ছিলো।।??

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

জীবন থেকে হারিয়ে যাওয়া
সব থেকে দামী জিনিস কি ছিলো ??

প্রশ্নকারীঃ

@ayrinbd

প্রশ্নকারীর অভিমতঃ

আমার জীবনে অনেক কিছুই দামি ছিল। তবে ছোটবেলায় খেলতে গিয়ে আমার মায়ের দেয়া একটি গোল্ডের রিং হারিয়ে ফেলেছিলাম। তখন সেটা আমার কাছে অনেক বেশি দামি ছিল। আপনাদের জীবনের হারিয়ে যাওয়া দামি জিনিসটি কি সেটা জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

জীবন থেকে হারিয়ে যাওয়া
সব থেকে দামী জিনিস কি ছিলো ??

এখন পর্যন্ত তেমন দামী কিছু হারাইনি আমি। গত বছর শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ১০ শিকের একটি শংকর ছাতা নৌকায় রেখে বাসায় চলে এসেছিলাম 🤣🤣। এই হচ্ছে সবচেয়ে দামী জিনিস হারানো আমার জীবনে 😂😂।

 3 years ago 

ভাই ছাতাটা আমি পেয়েছি।

 3 years ago 

তাড়াতাড়ি দিয়ে যান ভাই। ছাতাটা খুব সুন্দর ছিলো 🤣🤣।

 3 years ago 

জীবন থেকে হারিয়ে যাওয়া সবচেয়ে দামী জিনিস ছিল আমার গর্ভধারীনি মা। যিনি আমায় দশ মাস দশ দিন গর্ভে ধারন করে অনেক যন্ত্রণা সহ্য করেছেন। যিনি আমার জন্য অকাতরে সয়েছেন হাজারও ব্যথা আর বেদনা। যাকে একদিন না দেখলে আমার ঘুম হারাম হয়ে যেত। যার বুকে বুকে একবার মাথা না দিলে আমি সারাদিন উদাসিন থাকতাম। সুযোগ থাকলে প্রিয় মা কে আর একবার ফেরত চাইতাম আমার এই ছোট জীবনের জন্য। ভালোবাসি মা তোমায় অনেক অনেক। হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে। যেখানেই থাকো মাগো ভালো থেকো।

 3 years ago 

আমার জীবন থেকে হারিয়ে যাওয়া
সব থেকে দামী জিনিস ছিলো আমার বাড়ির চেনা প্রত্যেকটি মাটির কণা ও গাছপালা।কারন ছোটবেলা থেকে যে বাড়ির মাটির ধুলা মেখে ও গাছপালা দেখে আমি বড় হয়েছি সময়ের সঙ্গে সঙ্গে সেটা এখন শুধুই স্মৃতি।

 3 years ago 

আপু আমার জীবনে সবচেয়ে দামি ছিল বিশ্বাস। আর এই বিশ্বাস হারিয়ে ফেলে আমি একদম নিঃস্ব হয়ে গেছি। বিশেষ করে আমার মামাতো ভাইকে ৬ লক্ষ টাকা ধার দিয়েছিলাম বিশ্বাস করেই। আর সে বিশ্বাসের অমর্যাদা করে আমাকে তো টাকা ফেরত দেয়নি বরং আমার ফোনটাও রিসিভ করেনা। বাইরের দেশে আছে বলে আমি টাকাটা তুলতে পারছি না। আর তাই এই বিশ্বাস একবার হারিয়ে গেলে অন্য কারো উপরে বিশ্বাস প্রতিস্থাপন করা খুবই কষ্টসাধ্য।

 3 years ago 

জীবন থেকে হারিয়ে যাওয়া সবচেয়ে দামি আমার বাবা । জীবনে আবার নিজের করে ফিরে পাওয়ার সুযোগ থাকলে তাকেই বার বার চাইতাম । এর থেকে দামি হারানো জিনিস আর কিছু নেই ।

 3 years ago 

জীবন থেকে হারিয়ে যাওয়া আমার সব থেকে দামী জিনিস হলো আমার ঠাকুর দাদা। যা আমি ২০১৯ সালে হারিয়েছিলাম। আমি আমার বাবা-মা এর থেকেও বেশি আমার ঠাকুরদাকেই ভালবাসতাম এবং এখনো বাসি। ঠাকুরদার চলে যাওয়া আমি এখন পর্যন্ত মেনে নিতে পারিনি তাই। ঠাকুরদার প্রতি আমার এত টান ছিল ঠাকুরদা মারা যাওয়ার পর প্রায় এক বছর পর্যন্ত মাঝে মাঝেই ঠাকুরদাকে নিয়ে স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখার সময় মনে হতো এইতো ঠাকুরদা বেঁচে আছে কিন্তু ঘুম ভাঙার পরে সত্যের মুখোমুখি হতাম।

 3 years ago 

সিরিয়াস ভাবে বললে সময়।

আর যদি ফানি ভাবে বলি তাহলে বলবো আমার লেংটা কাল,হা হা হা। 🤣🤣🤣

 3 years ago 

আমার জীবনে কোন কিছুই হারায় নি। আবার অনেক কিছু হারিয়েছি অদৃশ্য ভাবে যেগুলো জীবনে কখনো আর ফিরে আসবে না কোন কিছুর বিনিময়ে। হারানো ক্ষত হৃদয়ে এতোটা গভীর সারা জীবন হৃদয়ের মাঝে কষ্ট সৃষ্টি করবে। হারিয়েছি শৈশবের বন্ধুদের সাথে কাটানোর সোনালী মুহূর্ত। হারিয়েছি শিক্ষকের ভালোবাসা। হারিয়েছি পিতা মাতার আদর, স্নেহ ভালোবাসার শেষ বাতিঘর। হারিয়েছি জীবনের ফেলে আসা প্রতিটি মুহূর্ত যে মুহূর্ত গুলো মনে পড়লে এখনো হৃদয়ের মাঝে খুব বেশি শূন্যতা অনুভব হয়।

 3 years ago 

সেদিন আমার প্লেট থেকে আমার আপু একটা ফুচকা নিয়ে টুপ করে গালে ডুখিয়ে দিয়েছিলো। সেদিন থেকে যেন বুকটা পেটে যাচ্ছে। আমার জীবনের মূল্যবান জিনিস হারিয়ে পেলেছিলাম। এখন তার থেকে একটা ফুচকা আমি আদায় করেই ছাড়বো এটাই আমার মিশন।

 3 years ago 

জীবন থেকে হারিয়ে যাওয়া সব থেকে দামী জিনিস ছিল আমার এক ভালো লাগার ভালোবাসা। যাকে ভালো বাসি তাকে আজ পর্যন্ত বলতে পারি নাই। তবে তাকে দেখলে আমার মন ভরে যায়। হটাৎ করে আমার সেই ভালো লাগানো মানুষের খবর পায়।সে নাকি ইন্তেকাল করেছেন। এটা শুনে আমি তো পুরায় আগুন।যাকে আজ পর্যন্ত ভালোবাসার কথা বলতে পারলাম সে পৃথিবী থেকে বিদায় নিলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38