You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১৭

in আমার বাংলা ব্লগ4 years ago

মোকলেস তার বাসায় নিউ ইয়ার পার্টির আয়োজন করেছে। এক এক করে আমন্ত্রিত অতিথিরা বাসায় আসায় পুরো বাসা যেন জমে উঠেছে।

এ সময় হুট করে অপরিচিত এক লোক ওই বাসায় এসে হাজির। সবাই তো তাকে দেখে অবাক।

ওই ব্যক্তি বাসায় ঢুকেই এটা-সেটা খাওয়াও শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর মোকলেস ওই লোককে জিজ্ঞেস করল, ভাই, আপনাকে তো চিনিনি।
আপনি এসেছেন কেন?

ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এত আয়োজন দেখলে আসলে মাথাটা আমার ঠিকভাবে কাজ করে না।আমি বলতে এসেছিলাম, বাইরে আপনার অতিথিদের গাড়ি রাখার গ্যারেজে আগুন লেগেছে। কিন্তু এতক্ষণে মনে হয় সব পুড়ে ছাই!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65374.38
ETH 1915.44
USDT 1.00
SBD 0.38