আমার কবিতার খাতা থেকে:অসম্ভব আশা।।২৬ ফেব্রুয়ারি ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বন্ধুরা আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের খারাপ লাগবে না।আমার আজকের কবিতার বিষয়বস্তু খুবই সহজ ও বাস্তবিক।

মানুষের কখন কাকে ভালো লেগে যায় বলা খুবই মুশকিল।আর এই ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসার শুরু হয়।ভালোবাসা সবসময় পবিত্র ও স্বর্গীয়।তারপর ও এই ভালোবাসাকে কেন্দ্র করেই জীবনের কষ্ট গুলো ও জড়ো হয়।আসলে যে ভালোবাসায় দাবি অধিকার প্রত্যাশা চলে আসে সেখানে কষ্ট ও স্বাভাবিক ভাবে চলে আসে।

আমার এই কবিতায় এমনি এক যুবক এর কথা বলা হয়েছে।সময় তাকে বুঝিয়েছে যে তাকে ভালোবাসে তাকে পাওয়া তার পক্ষে এক প্রকার অসম্ভব।তবুও মানুষ আশা ছাড়ে না।এই যুবক ও সত্যি টা উপলব্ধি করেও এক অসম্ভয়ে আস্থা রেখে একা অপেক্ষায় আছে।পারবে কি সে লক্ষ্যে পৌঁছাতে?

image.png

Image taken from pixabay.com


একবার তোমার কথা শোনার জন্য
আমার এতো দূরে ছুটে আসা
তোমাকে ছোঁয়া আমার সাধ্যের অতিরিক্ত,
তবুও এই হাত আজ থাকেনি রিক্ত
তোমাকে দেবো একটু গোলাপী গোলাপ,
তুমি নেবে তো?
এই মায়ার রাজ্যে তুমি অনুপমা,
তোমাকে সবাই চাইতে পারে ভালোবেসে
আমি তাই ভীষণ অভিমান নিয়ে
একলাই পাড়ি দিয়ে এলাম কয়েকশ মাইল,
আমি ক্লান্ত নই,আমার আজ ভাঙ্গা হৃদয়।
এই বসন্তে পলাশ শিমুলের উৎসবে
তোমাকে জানাই আমার নিমন্ত্রণ।
জানি তুমি আসবে না,তোমার সময় কোথায়?
আমি তবুও মিথ্যে আশা নিয়ে বসে থাকি,
আমার এই বসে থাকাই তোমার প্রতি
আমার বিশ্বাস আমার অনন্ত প্রেম।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

দাদা একদিন ঠিক বলেছেন ভালোলাগা থেকে ভালোবাসা হয়ে যায়।আর ভালোবাসা অতি পবিত্র।আর এই পবিত্র ভালোবাসা পাওয়ার জন্যই এত কষ্ট এতো পরীক্ষা,তারপরেও অসম্ভব হয়ে দাঁড়ায় ভালোবাসাকে পাওয়া।বেশ অর্থবহুল ছিল কবিতাটি,আপনার স্বরচিত কবিতাটি অনেক ভালো লাগলো পড়ে।খুব সুন্দর ছিল উপস্থাপনা।ধন্যবাদ আপনাকে দাদা সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 
আসলে আশা আছে বলেই আমরা পৃথিবীর বুকে সুন্দর স্বপ্ন দেখি। আশার মাধ্যমে নিজেকে নিজের শান্তনা দেই।আর সেই আশা থেকেই অসম্ভব আশা মনের মাঝে বিস্তার করে। সেই অসম্ভব আশা নিয়ে একজন যুবকের মনের অনুভূতি আপনার স্বরচিত কবিতার মাধ্যমে তুলে ধরেছেন দাদা।কবিতা পড়ে খুবই ভালো লেগেছে দাদা।আসলে যুবক না পারলেও তার এই অসম্ভব চাওয়ার আশাই তাকে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য ধন্যবাদ দাদা,আপনার কবিতার খাতা থেকে:অসম্ভব আশা নামের এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 3 years ago 

অসম্ভব আশা নিয়ে খুবি সুন্দর কবিতা লিখেছেন দাদা।আপনার সকল কবিতা আমার খুবি ভালো লাগে।আজকের কবিতাটা পড়ে অনেক ভালো লেগেছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা ভাল আছেন জেনে খুব ভাল লাগলো। আপনার কবিতা সব সময়ের জন্য ভাল হয়।কবিতার টপিক আলাদা আলাদা হলেও আলাদা রকমের সৌন্দর্যতা কবিতায় খুঁজে পাই।কোন এক পলাশ - শিমুলের উৎসবে বহু প্রতীক্ষার দিনটি আসবে।সেদিন ছেলেটির প্রতীক্ষার অবসান ঘটবে।ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনার সকল কবিতা আমার খুবি ভালো লাগে।আজকের কবিতাট্ পড়ে অনেক ভালো লেগেছে। সত্যি কবিতার ভাষা গুলো অসাধারণ ছিলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

আসলে এমন অবাস্তব কিছু মাঝেমধ্যেই দেখা যায়।তবে শেষ পর্যন্ত তারা কখনোই সুখের দেখা পায় না।ওই কবিতার লাইনটাই সত্যি,শুধু আশা নিয়ে বসে থাকা।

 3 years ago 

এই বিশ্বাসের জন্যই ভালোবাসাটা মজবুত হয়। কিন্তু দাবি আর প্রত্যাশা চলে আসলে সে ভালোবাসায়ও অভিমান, রাগ ক্ষোভ এসে যেন জড়ো হয়! যখন অভিমান করে হারিয়ে যায় তখন যেন একশ মাইল পাড়ি দিয়েও তার দেখা মিলে না! বড্ড অভিমান করে চলে গেছে! রিক্ত হৃদয় কিন্তু তার অপেক্ষায়ই থাকে, কখন আসবে সে 🌼🦋

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60204.47
ETH 1615.58
USDT 1.00
SBD 0.41