You are viewing a single comment's thread from:

RE: ২০ তম ব্যাচের লেভেল ৩ অর্জন।

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি abb-school এর সকল প্রফেসরগনদের প্রতি। আপনাদের অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, আমাদের ক্লাস, ভাইভা, যথাসময়ে উপস্থিত থেকে, অত্যন্ত ধৈর্য সহকারে করিয়েছেন এবং নিয়েছেন। ক্লাসের সময় ক্লাস গুলো যখন নিয়েছেন, তখন আমরা যেন বুঝি এদিকে যথেষ্ট খেয়াল রেখে ক্লাস গুলো নিয়েছিলেন। সব মিলিয়ে, আপনারা আমাদের প্রতি যথেষ্ট যত্নবান ছিলেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। আপনাদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনপূর্বক অন্তরের অন্তরস্থল থেকে শুভকামনা ও ভালোবাসা রইলো এবং একই সাথে ২০ তম ব্যাচ এর সকল ভাই-বোনদেরকে অভিনন্দন জানাই। যদিও আপনাদের সাথে পূর্বের কোন পরিচিতি ছিল না এবং বাস্তবে বা স্বশরীরে কখনো দেখা হয়নি তারপরেও, আশা করি আমাদের স্কুল জীবনের গড়ে ওঠা সম্পর্ক, সারা জীবনের জন্য অটুট থাকবে।

২০ তম ব্যাচের যারা যারা পাস করেছেন তাদেরকে অভিনন্দন জানাই।

ধন্যবাদ আমাদের সম্মানিত প্রফেসর ভাই ও বোনদেরকে এবং ধন্যবাদ সকলকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39