You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৭

in আমার বাংলা ব্লগ4 years ago

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।
মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

সুখ চেয়েছি, কষ্টে ভেসেছি
জীবনে ঘোর ধোঁয়াশা।
হারিয়ে আমি যাবোই একদিন
পাবে না যতোই করো আশা।

হৃদয় ছুঁয়েছি, সুখ খুঁজেছি
দিয়েছি ভালোবাসা,
বিনিময়ে দিলে তুমি
জীবনে হতাশা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39