You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৮

in আমার বাংলা ব্লগ3 years ago

পৃথিবীর যত সুখ,
এনে দেবো তোমায়।
বাঁধবো এক সুখের নীড়,
ভালোবাসা মোদের আঙ্গিনায়।

আমাদের ঘর ভরা পূর্ণিমা,
আমাদের উঠোন কোণে শিউলিতলা।
মোদের মাঝে মোদের প্রেম,
যেনো দুজন দুজনায় আজীবন বেঁচে থাকা।

হৃদয়ের যত ভালোবাসা,
ঢেলে দেবো তোমায়।
হারিয়ে যাবো আকাশের নীলিমায়,
পাখি হয়ে উড়বো রঙিন ডানায়।

আমাদের ছাদ হবে নীলাকাশ,
আমাদের বিছানা সবুজ গালিচা।
তোমার আমার মধুর প্রেম,
যেনো জন্ম জন্মান্তরের অপার মায়া।

Sort:  
 3 years ago 

বাহ! বাহ! মুগ্ধ হলাম। আপনারে ভাবি পেয়ে ধন্য ধন্য। আপনি এক অনন্য।😍😍😍🥲🥲🥲

 3 years ago 

হা হা 😄
ভাবীরা কখনো স্বামীদের নিয়ে সুখি না 🤪

 3 years ago 

দেবর থাকলে ভাবীরা স্বামীদের নিয়ে কিসের সুখি!🤣🤣🤣।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64307.95
ETH 1822.85
USDT 1.00
SBD 0.38