You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৩০

in আমার বাংলা ব্লগ3 years ago

হৃদয়ের গভীরে হয়েছে ক্ষত
দেখতে পারে না কেউ,
মনের ভেতর জ্বলছে আগুন
বুঝতে পারে না কেউ।

ভালোবাসা মানে দ্বিগুন জ্বালা
ছড়ায় শুধু নিরব যন্ত্রনা,
বিশ্বাসের সাথে থাকে ধোঁকা
আলোর সাথে অন্ধকারের খেলা।

মনের আকাশে মেঘ জমেছে
বুঝতে পারে না কেউ,
হৃদয়ে জমেছে কষ্টের পাহাড়
জানতে চায় না কেউ।

ভালোবাসা মানে কষ্টের হানা
অস্থির মনে শুধুই যাতনা,
রুপের মাঝে থাকে ছলনা
প্রেম ভেবেছো কি শুধুই খেলনা?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35