You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭৯

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি বার বার হোঁচট খাই
ভালোবাসার মিথ্যে মায়ায়,
আমি বার বার নিজেকে হারাই
ব্যর্থতার নির্মম ছায়ায়।

আলোর আড়ালে অন্ধকার
হারিয়ে যাই বার বার,
জীবনের ছায়ায় অহংকার
ভুলে যাই বার বার।

আমি বার বার অঙ্গার হই
ছলনার জ্বালাময়ী আগুনে,
আমি বার বার আমাকে হারাই
একরাশ কষ্টের কাতরে।

মেঘের আড়ালে বজ্রপাত,
ধুলিসাৎ হয়ে যাই বার বার,
সুখের ভাবনায় ছাই ঢেলে
অতি মানব হয়ে যাই বার বার।

Sort:  
 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাইয়া। সত্যি ভাইয়া আমরা হয়তো প্রিয় মানুষটির আঘাতে বারবার শেষ হয়ে যাই। তবুও তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন দোয়া রইল।

 2 years ago 

সত্যি দারুণ লিখেছেন ভাই, লাইনগুলো বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ

 2 years ago 

অনেক ধন্যবাদ।
আমার সমসাময়িক লেখার প্রয়াসের পেছনে আপনার বড় একটা অবদান রয়েছে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37