You are viewing a single comment's thread from:

RE: আলু, সজনে ডাঁটা দিয়ে শিং মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা শিং মাছ আর জিওল মাছের পার্থক্য টা আমার জানা নেই। আমাদের এখানে জিওল মাছকেই সবাই শুদ্ধভাবে শিং মাছ বলে থাকে। আসলেই কি এদের মধ্যে কোন পার্থক্য আছে কি না তা জানিনা। তবে শিং মাছ যে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর এতে কোন সন্দেহ নেই। দেশি শিং মাছ যদিও এখন খুব একটা পাওয়া যায় না। তাই চাষের সিং মাছ গুলোই এখন একমাত্র ভরসা। বেশিরভাগ ক্ষেত্রেই শরীরে রক্ত বৃদ্ধি করতে অসুস্থ রোগীদের কে ডাক্তাররা এ মাছ খাবার পরামর্শ দিয়ে থাকে। আপনার রেসিপিগুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে কারণ আপনি মাছগুলো আগে ভেজে নেন। আর শজনে ডাঁটার সঙ্গে রান্নাটি এককথায় অসাধারণ হয়েছে। ভালোবাসা রইলো আপনার জন্য সেইসঙ্গে রেসিপিটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ। ❤️❤️👍

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39