You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে :জীবন থেকে নেওয়া

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

অসাধারণ ও বাস্তবধর্মী কবিতা দাদা।কবিতাটির গভীরতা অনেক, তবে আমার সল্প জ্ঞানে যা বুঝেছি তা হলো---কখনো কবিতার মাঝে ফুটে উঠেছে বেকার যুবকের হতাশা, অপেক্ষা ও ব্যর্থ ভালোবাসার কথা।কিন্তু দিনের শেষে সব মানুষ বড়োই একা ,শুধুই একজন ভালো মানুষ চিনে তাকে দেখে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।প্রত্যেক মানুষের মধ্যে আলাদা আলাদা চিন্তাধারা ও জীবনকাহিনী লুকিয়ে আছে।সকল মানুষের সব আশা পূরণ হয় না সে কোনো না কোনোভাবে শত আনন্দের মধ্যে ও দুঃখকে খুঁজে পায়।তবুও সংগ্রামের মধ্যে দিয়ে বেঁচে থাকার প্রবল ইচ্ছা নিয়ে সুন্দর সকালে নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে।

জানি না কতটুকু ঠিক বললাম! ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65374.38
ETH 1915.44
USDT 1.00
SBD 0.38