You are viewing a single comment's thread from:

RE: আলু, সজনে ডাঁটা দিয়ে শিং মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

শিং মাছ আমার খুবই ভালো লাগে ভাজা খেতে।এইরকম ডাটা জাতীয় সবজি দিয়ে ঝোল করে খেতে কিংবা আলু ছোট ছোট টুকরো করে কেটে রান্না করলে এইসব খাল-বিলের মাছ খুবই টেস্টি হয় খেতে।তাই আমিও পরশুদিন সজনে ডাটা দিয়ে পুঁটিমাছ রান্না করেছিলাম। গরমের সময় সজনে ডাটা খেতে ভারী মজা।তাছাড়া এইসব মাছ প্রচুর পরিমানে পুষ্টিকরী ও ভীষণ উপকারী।ছোট মাছগুলি খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য খুবই উপকারীও হয়।
আমরাও এই মাছকে জেল মাছ বলি।এখন সজনে ডাটার দানা বড়ো হয়ে গেছে।তবে বড়ো সজনেগুলি খেতে আমার কাছে বেশি ভালো লাগে।কিন্তু আমি জানি যে,চড়ক পূজার পর নাকি সজনে ডাটা খেতে নেই ।যাইহোক আপনার রেসিপিটা খুবই পুষ্টিকর হয়েছে ও খুবই সুন্দর লোভনীয় হয়েছে।ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38