আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বৃষ্টিমুখর শীতল পরিবেশে আরো বেশী চঞ্চল ও কর্মক্ষম হয়ে উঠছেন। সত্যি বলতে আমি কিছু কিছু সময় নিজেকে চঞ্চল রাখতে পারি না, যদিও প্রকৃতি ও পরিবেশ সুন্দর থাকে কিন্তু তবুও এক অন্য রকম অস্থিরতা নিজের ভেতরের কর্মক্ষমতাকে নিদারুণভাবে হ্রাস করে দেয়। দেখুন মানুষ হিসেবে আমরা সবাই হয়তো সমান কিন্তু মনের দিক হতে কিংবা মানসিকতার দিক হতে আমরা সবাই সমান না, আমাদের সকলের সহ্য কক্ষমতাও সমান না।

আর এই কারণেই কিছু কিছু বিষয় যেমন আমাকে নিদারুণভাবে উত্তেজিত করে তুলে ঠিক তেমনি কিছু কিছু বিষয় আপনাদের সামান্যও ন্যাড়া দেয় না, এটাই প্রকৃত বাস্তবতা। দেখুন আমাদের সমাজে যেমন ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষ বসবাস করে, ঠিক তেমনি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েও মানুষ তাদের ব্যবহার প্রকাশ করে। এই ব্যবহারগুলো সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পায় না, এটাই হলো আসল কথা। আপনি যেখানে বিষযটিকে হালকাভাবে গ্রহণ করছেন, সেখানে সেই বিষয়টি আমাকের ভীষণভাবে উত্তেজিত করে তুলছে।

thedigitalartist-anxiety-2902575.jpg

যদিও আমাদের সমাজে একটা সুন্দর কথা প্রচলিত আছে, কিন্তু আমরা চাইলেও সব সময় সেটাকে মানতে পারি না। কথাটা হলো হাঁসের মতো হও। হাঁস যেমন সারাদিন পানিতে থাকে, পানির মাঝেই কাটায় কিন্তু এক ফোঁটা পানিও তার গায়ে লাগে না কিংবা মাখে না। এটা একটা কঠিন উদহারণ কিন্তু আমরা ঠিক তেমনি যদি আমাদের সমাজের মাঝে বসবাস করে, সবার মাঝে থেকে সবার কথা শুনি কিন্তু আমাদের গায়ে না লাগাই, সেটা নিয়ে অতিরিক্ত মাখামাখি না করি এবং চিন্তা না করি, তাহলে কিন্তু আমাদের কোন সমস্যা হওয়ার কথা না।

কিন্তু আমরা কি সেটা করতে পারি, না একদমই পারি না। ঐ যে আমরা রক্তে মাংসে মানুষ। বলতে পারেন হাঁসও তো রক্তে মাংসে প্রাণী। কিন্তু ধর্তব্য বিষয় হলো হাঁসের বিবেক বুদ্ধি নেই, যেটা আমাদের মাঝে আছে। শুধু আছে বললে হবে না বরং বাঙালিদের মাঝে তুলনায় একটু বেশীই আছে হি হি হি। আর সেই কারণেই আমরা সবটা সহ্য করতে পারি না, আমাদের গায়ে লেগে যায়, বিবেকে বাধা দেয় এবং মানসিকভাবে উত্তেজিত হয়ে পরি। যার কারণে বিষয়গুলো আমাদের কাছে অপ্রত্যাশিত মনে হয় এবং আমরা সেটাকে মেনে নেই না।

যাইহোক, সমস্যা আসবে আবার সমস্যা চলে যাবে কিন্তু আমাদের থেকে যেতে হবে। এমনটা নয় যে সমাজ হতে বের হয়ে গেলেই সমস্যা চিরতরে হারিয়ে যাবে, সম্পর্ক বিচ্ছিন্ন করলেই সব সমাধান হয়ে যাবে। সুতরাং সমাজে থাকতে হবে, সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং এর মধ্য দিয়েই আমাদের জীবনকে গতিশীল রাখতে হবে। হাঁসের মতো হয়তো হতে পারবো না কিন্তু যতটা সম্ভব ছাড় দেয়ার মানসিকতা তৈরী করতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37