You are viewing a single comment's thread from:

RE: এক গুচ্ছ অণুকবিতা "হৃদয় জুড়ে শ্রাবণ আমার, বৃষ্টি নামে অঝোর ধারায়"

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা বৃষ্টি নিয়ে কয়েকটি চমৎকার অণু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। অণু কবিতা গুলো পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম দাদা। প্রতিটি অণু কবিতা এককথায় দুর্দান্ত হয়েছে।

তোমার আকাশ আমার আকাশ,
একটিই আকাশ, তবু কী জানো ?
তোমার আকাশ হলো সুনীল আকাশ,
আমার আকাশ মেঘে ঢাকা কালো।
তোমার আকাশে বৃষ্টি যদি নামে কখনো
তবে তুমি বুঝে নিও,
আমার চোখের অশ্রুফোঁটাই তোমার আকাশে
অবিরত বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে।

বিশেষ করে এই অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এটা পড়ে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। যাইহোক দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64196.35
ETH 1800.98
USDT 1.00
SBD 0.38