You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৭

in আমার বাংলা ব্লগ3 years ago

তোমার স্বপ্নে বিভোর হৃদয়
বইছে মাতাল হওয়া
ক্ষণে ক্ষণে এই হৃদয়ে
তোমার আসা যাওয়া।
স্বপ্নে এসে দেখা দিয়ে যাও
সুখ খুঁজে পাই অল্প
অপূর্ণই থেকে যায় যেনো
আমাদের ভালোবাসার গল্প।
হৃদয়ে জমা ভালোবাসা
শুধু তোমার জন্য
প্রিয় তুমি আমার জীবনে অনন্য।
হৃদয় মাঝে মাতাল হাওয়া
হয়নি তবু তোমায় পাওয়া।
অনুভূতিগুলো প্রেমের সুরে
হৃদয় মাঝে বাজে
শুধু তোমায় পেতে চায় হৃদয়
সকাল দুপুর সাজে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38