You are viewing a single comment's thread from:

RE: শীতের কুয়াশামোড়া সন্ধ্যায় গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যাবলী

আমি একজন প্রকৃতিপ্রেমী হিসেবে এটাই বলবো যে, এই সুন্দর চোখগুলোকে তৃপ্তিময় করার জন্য প্রকৃতির সৌন্দর্য্য ব্যতিত আর কোনো কিছুই হতে পারেনা। আমরা সৌন্দর্য্য পিপাসুরা এপার বাংলা এবং ওপার বাংলার সৌন্দর্য্য গুলো উপভোগ করার মাধ্যমে যেমন নিজেদের তৃষ্ণা মেটাই ঠিক তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও যেনো এই সুন্দর পৃথিবীটা রেখে যেতে পারি সেই দায়িত্বটাও আমাদেরকেই নিতে হবে। দাদাকে অসংখ্য ধন্যবাদ সাধারণের মাঝেও অসাধারণ কিছু ছবি শেয়ার করার জন্য। সত্যি বলতে, দুই বাংলার প্রকৃতির রূপ যে অভিন্ন এক আত্মার মেলবন্ধন তা ছবি গুলোই আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39