You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬২

in আমার বাংলা ব্লগ3 years ago

চোখের তারায় বৃষ্টি নামে,
দেখি ঝাপসা তোমার মুখ ।
আঁখির অশ্রু লুকিয়ে নামে
অঝোর ধারায় সুখ ।

কবির যত ভাষা আছে,
সবই তোমায় ঘিরে।
আমি নিজেকে হারিয়েছি,
ওগো তোমার মনের নীড়ে।

তুমি না থাকলে বুঝতাম না,
ভালোবাসা কি।
তুমি না থাকলে বুঝতাম না,
তোমায় কত ভালবাসি।

ভালোবেসে ধন্য কর,
অধম এই আমার মনটাকে।
এমন ভাবে ভালোবাসো আমায়,
যাতে সারা জীবন মনে থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63190.73
ETH 1773.15
USDT 1.00
SBD 0.39