পেপার কাটিং ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240506233755_00.jpg

কাগজের তৈরি নকশা ডিজাইন ৷


শুভ রাত্রি..

হ্যালো বন্ধুরা...কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি নকশা কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে এই নকশা ডিজাইন গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে ৷ আর এই নকশা ডিজাইন গুলো করতেও বেশ ভালো লাগে ৷ তাই মাঝে মাঝেই এই নকশা গুলো তৈরি করার চেষ্টা করি ৷ তবে অনেক দিনই ধরেই করা হচ্ছে না বিভিন্ন কারণে ৷ আজ ভাবলাম একটি নকশা কাটিং করি ৷ তাছাড়াও আজ অবশ্য আমি একটু বেশিই ব্যস্ত ছিলাম ৷ সারা দিন তেমন সময় পাইনি , বিভিন্ন কাজ লেগেই ছিলো ৷ কমিউনিটিতে তেমন সময় দিতে পারিনি ৷ বিকেল বেলা অবশ্য ব্যস্ততা শেষ হয়েছে ৷ তাই ভাললাম আজ একটি নকশা কাটিং করি ৷ এজন্য বসে পড়লাম সন্ধ্যার আগ মুহূর্তে নকশা কাটিং করতে ৷ খুব বেশি সময় লাগেনি ৷ তবে একটু মনোযোগ দিয়ে কাজটি সম্পূর্ণ করতে হয়েছে ৷ আসলে এই নকশা গুলো তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয়না ৷ তবে কাগজের ভাঁজ এবং কাটি করার সময় একটু সতর্কতা থাকতে হয় ৷ তাছাড়া পাতলা কাগজ ব্যবহার করলে এই নকশা গুলো আরো সহজে করা যায় ৷ যাই হোক , শেষমেশ আমি নকশাটি তৈরি করি ৷ তবে পোস্ট রেডি করার সময় অনেক ঝামেলা পোহাতে হয়েছে ৷ কারণ নেটওয়ার্কের অনেক বেশি সমস্যা ছিলো ৷ যাই হোক , আজকের এই নকশা কাটিং ডিজাইন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার কাটিং প্রক্রিয়া দেখে আসি ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • পেন্সিল ,
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


IMG20240506231729_00.jpg

IMG20240506231915_00.jpg

শুরুতে আমি একটি রঙিন পেপার নিয়েছি ১৬ সে.মি x ১৬ সে.মি সাইজের ৷


IMG20240506231935_00.jpg

IMG20240506232034_00.jpg

এরপর পেপারটি ভাঁজ করে নিতে হবে সমান ভাবে ৷


IMG20240506232159_00.jpg

IMG20240506232217_00.jpg

আমি কয়েকটা ভাঁজে পেপারটি সমান ভাবে ভাঁজ করে নিয়েছি ৷


IMG20240506232244_00.jpg

IMG20240506232817_00.jpg

এরপর উপরের বাড়তি অংশ কেটে নিয়ে ডিজাইন এঁকে নিয়েছি ৷


IMG20240506233409_00.jpg

IMG20240506233431_00.jpg

এরপর কাঁচি দিয়ে কাটিং শেষ করে ভাঁজ গুলো খুলে নিয়েছি ৷


IMG20240506233506_00.jpg

IMG20240506233538_00.jpg

আমি কাগজের ভাঁজ গুলো আস্তে আস্তে খুলে নিয়েছি ৷


IMG20240506233558_00.jpg

IMG20240506233639_00.jpg

শেষমেশ আমার তৈরি কাগজের নকশাটি দেখতে এমন হয় ৷


IMG20240506233653_00.jpg

IMG20240506233745_00.jpg

এরপর কয়েকটা ফটোগ্রাফি করে নেই ৷


IMG20240506233755_00.jpg

IMG20240506233730_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 06/05/2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  
 2 years ago 

বহুবার চেষ্টা করেছি পেপার কাটিং দিয়ে নকশা করার। কিন্তু পারিনি। কিন্তু চেষ্টা চালিয়ে যাচিছ। আশা করি পেরে যাবো। আপনার করা পেপার কাটিং এর নকশাটি কিন্তু আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি নকশা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ব্যস্ততা শেষ করে সন্ধ্যের বেলার আগ মুহূর্তে পেপার কাটিং করতে বসেছিলেন কিনা খুশি হলাম। বোঝাই যাচ্ছে আপনি সময় সুযোগ পেলেই পেপার কাটিং করায় ব্যস্ত হয়ে পড়েন এবং এ ব্যাপারে আপনি অনেক বেশি দক্ষ। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে পেপার কাটিং ডিজাইন তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ৷

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনটি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি ডিজাইন করেছেন। অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইনটি আপনি আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

চমৎকার পেপার কাটিং ডিজাইন তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই সুন্দর লাগছে ভাইয়া। বিশেষ করে কিভাবে এমন চমৎকার পেপার কাটিং ডিজাইন তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

কাগজ কেটে অসাধারণ সুন্দর একটি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কাগজের নকশা তৈরি করার ক্ষেত্রে কাগজটি ভাজ করে নিয়ে সুন্দরভাবে দক্ষতার সাথে কেটে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন গুলো আপনি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। এর আগেও অনেক ডিজাইন দেখিছি আপনার মাধ্যমে। আজকের পেপার কাটিং ডিজাইন দেখতে ও অনেক সুন্দর লাগতেছে ভাই। আপনার ডিজাইন তৈরি দেখতে পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য৷

 2 years ago (edited)

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ কেটে ডিজাইন তৈরি করেছেন। রঙ্গিন কাগজের এই নকশা গুলো তৈরি করতে আমারও খুব ভালো লাগে। আমিও প্রায় সময় এরকম নকশা তৈরি করি। আপনার নকশাটি খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি নকশা টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

যাক সারাদিন সময় না পেলেও বিকেলে একটু সময় পেয়ে আমাদের মাঝে এত সুন্দর একটা পেপার কাটিং শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আসলে আমরা ব্যস্ত থাকলেও কিন্তু ব্যস্ততা কাটিয়ে এই প্লাটফর্মে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। আপনার আজকের পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ডিজাইন টা খুবই অসাধারণ হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ৷

 2 years ago 

সারাদিন বেশ ব্যস্ত থাকার পর কিছুটা সময় পেয়ে খুব সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন। নকশাটা বেশ দারুন লাগছে দেখতে। এই কাজগুলো কিছুটা ধৈর্য সহকারে এবং মনোযোগ নিয়ে করতে হয়। তাহলে এই জিনিসগুলো খুবই সুন্দর হয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কাগজের নকশা তৈরি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37