You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৪

in আমার বাংলা ব্লগ4 years ago

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।

তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার

তুমি আছ বলে এ মনে বসন্ত রঙিন
তুমি আছ বলে স্মৃতিগুলো হয় নি মলিন।
তুমি আছ বলে এ হৃদয়ে বাজে শিঞ্জিনী।
তুমি আছ বলেই আমার জগৎ মরু হয়ে যায় নি।
তুমি আছ তাই রাত-দিন এত পাগলামি,
তুমি আছ বলেই মনে হয় এ জীবনটা দামী।

Sort:  
 4 years ago 

সত্যি দারুণ হয়েছে, শেষের দুই লাইন যেন হৃদয়ের কথা বলে দিচ্ছে।
ভালোবাসার অপর নাম আমার কাছে পাগলামি
সকাল বিকেল তাকে নিয়ে আকাশে উড়ার দুষ্টমি।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। ☺

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36