You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪১

in আমার বাংলা ব্লগ3 years ago

ছোটবেলা থেকেই খেলাধূলা করতে ভীষণ ভালোবাসি।আমাদের ক্ষুদে সদস্যদের একটা টিমও ছিল, যা সারা পাড়ার মানুষকে অতিষ্ট করে দিত। আশেপাশে খুব বেশি বড়ো মাঠ না থাকায় , রাস্তার পাশের ছোট্টো একটা মাঠে আমরা খেলতাম। সেরকমই একদিন ক্রিকেট খেলতে গিয়ে, সোজা বল গিয়ে ছয়ের বদলে এক বুড়ো দাদুর টাকে গিয়ে আলু হয়ে গেলো। দাদু তো ব্যাথা পেয়ে খুব রেগে গিয়ে ধরতে আসছিল আমাদের, কিন্তু আমাদের দৌঁড়ের সাথে দাদু কী আর পারে, দাদু বুঝে উঠতে উঠতে আমরা ব্যাট, বল হাতে নিয়ে দে দৌঁড়,,,,,,, হি হি হি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64037.03
ETH 1842.56
USDT 1.00
SBD 0.38