You are viewing a single comment's thread from:

RE: আলু, সজনে ডাঁটা দিয়ে শিং মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

এইসব মাছ ছোট হলেও খেতে দুর্দান্ত হয়ে থাকে। আর এইসব মাছ দিয়েও তরকারিও ভালো জমে।

আলু ও সজনে ডাঁটা দিয়ে শিং মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন, আসলে শিং আমার খুবই প্রিয়। আর এই শিং মাছের রেসিপি খেতে অনেক মজা লাগে। তবে আমাদের সমাজে একটা প্রচলন হয়ে গেছে শিংমাছ শুধু রোগীদের খাওয়ানো হয়। কারণ এটি খেলে নাকি রক্ত বাড়ে এবং রক্ত পরিষ্কার হয়। কথাটি সত্য তবে শিং মাছ আমাদের সুস্থ মানুষদেরও খেতে হবে। বাজারে শিং মাছ পাওয়া যায় অনেক, তবে এই শিং মাছের মধ্যে যেগুলো জিওয়াল মাছ বলা হয় অর্থাৎ ছোট সাইজ গুলো আরো বেশি সুস্বাদু হয়। এগুলো আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায়। চাষকৃত শিং মাছ তেমন ভালো লাগে না। তবে যেগুলো নদীর কিংবা পুকুরের শিং মাছ গুলো বেশি সুস্বাদু হয়। যাইহোক আপনার শিং মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খুবি মজাদার হয়েছে এবং আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা। সুস্বাদু শিং মাছের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35