You are viewing a single comment's thread from:

RE: বাড়িতে পিচ্চি মানেই আলাদা ঝামেলা,আলাদা মজা।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপুমণি,আপনার লেখাগুলো পড়ছিলাম আর মুচকি মুচকি হাসছিলেন কারণ আমার ঘরেও ছোট বাচ্চা আছে এই ঝামেলার ভুক্তভোগী আমি।যখনই কোন কাজ করতে নেই তখনই একটা না একটা ঝামেলা করে।আমার বাবু এত পরিমাণ দুষ্টুমি করে কি বলব,আর দুষ্টুমি করে ব্যথা পেয়ে কান্নাকাটি শুরু করে দেয় আর এই কান্না থামাতে প্রায় আধা ঘণ্টার মতো সময় লাগে 😭😭😭 ওরা যে কখন কোথায় কিভাবে ব্যথা পায় সেই জিনিসটা বোঝাতে পারে না কিন্তু ব্যথাগুলো পায় প্রচণ্ড রকমের যা দেখে নিজের কাছেও অনেক কষ্ট লাগে।আপু,আপনার ছোট বোনের মাথা ফেটে গেছে শুনে সত্যিই খুব খারাপ লাগছে। আসলে সত্যি কথা কি আপু,আপনি লিখেছেন বাচ্চারা যতটাই ঝামেলা করুক না কেন তারপরও ভালো লাগে।যে ঘরে বাচ্চা নাই সেই ঘরে আনন্দ নাই।ওরা আছে বলেই আমরা এখনো মনে হয় বেঁচে আছি না হলে নিজের কাজে ব্যস্ত থাকতাম।ভালো লেগেছে আপু লেখাটি পড়ে ধন্যবাদ আপু 🥰🥰

Sort:  
 4 years ago 

একদম তাই,আমি তো ভাবতেই পারিনা এগুলো ঘরে না থাকলে ঘরের যে কি অবস্থা হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37