You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত আবেগের কবিতাঃ ভালোবেসেও বলা হয়না।

in আমার বাংলা ব্লগ4 years ago

কবিতাটি আমার খুবই পছন্দ হয়েছে । ভালোবাসা হলো একটা খুবই স্পেশ্যাল ব্যাপার । আর অব্যক্ত প্রেম হলো ধিকিধিকি জ্বলা আগুন যা মৃত্যুর আগ পর্যন্ত পোড়ায় । একজন আরেক জনকে যখন তীব্রভাবে ভালোবাসে কিন্তু কোনোদিনও ব্যক্ত করতে পারে না তখন প্রিয় মানুষটার বিরহে তার দিনের প্রতিটা ঘন্টা তাকে পোড়ায় ।

একটা সময় যাকে সে ভালোবাসতো সে অন্য কোথাও অন্য কারো সাথে নীড় বাঁধে । ভালোবাসার মানুষটার এই বিচ্ছেদ মেনে নেওয়া তখন মৃত্যুরও অধিক যন্ত্রণা দেয় -

"স্বপ্নের মাঝেই মৃত্যু আমার, স্বপ্নেরাও তাই মৃত,
ভাঙা খেলাঘর ছাড়ার বেলায় মন ছিল বিষণ্ণ ।
মৃত্যুর পরে সব মরে গেলেও ভালোবাসা মরে না
তোমার বিরহ মৃত্যুর পরেও, ভোলা তো গেলো না ।"

Sort:  
 4 years ago 

এই মৃত্যু অধিক যন্ত্রণাটা দাদা যে সহ্য করে সে ই একমাত্র বুঝতে পারে হয়তো,আমরা কেও ই তা সেভাবে বুঝতে পারবোনা।
আপনার পছন্দ হয়েছে জেনে খুব খুশি হয়েছি দাদা,অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ার জন্যে এবং মন্তব্য করার জন্যে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62546.27
ETH 1774.38
USDT 1.00
SBD 0.38